এক্সপ্লোর

টেস্টে ভারতের সেরা বোলার শামি, জায়গা পাবে দক্ষিণ আফ্রিকা দলেও, বলছেন ফ্যানি ডিভিলিয়ার্স

জোহানেসবার্গ: বাংলার পেসার মহম্মদ শামিকে টেস্টে ভারতের সেরা বোলার বলে উল্লেখ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ফ্যানি ডিভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘শামি ভাল বোলার। ও দক্ষিণ আফ্রিকার হয়েও খেলতে পারে। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে ও ভালভাবেই মানিয়ে যাবে। ও ঘণ্টায় ১৪০ কিমির বেশি গতিতে বল করতে পারে, দারুণ আউট স্যুইং করতে পারে, বল করার সময় জোরে ছুটে আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ধারাবাহিকভাবে প্রথম স্লিপের লাইনে বল করে যায়।’ শামির প্রশংসা করে ডিভিলিয়ার্স আরও বলেছেন, ‘গ্লেন ম্যাকগ্রা, শন পোলক, ইয়ান বথামের মতো বোলাররা যে লাইনে বল করতেন, ডেল স্টেইন যে লাইনে বল করে, সেই লাইনেই বল করে শামি। ওই টেস্টে ভারতের সেরা বোলার।’ এই সিরিজের প্রথম দু’টি টেস্টেই ভারত হেরে গেলেও, পেসাররা ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। শামি এই সিরিজে এখনও পর্যন্ত ৯টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পেসার ভেরনন ফিল্যান্ডারের পর শামিই দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। ভারতের পেস বোলারদের প্রশংসা করে ডিভিলিয়ার্স বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় বল করতে গেলে আউট স্যুইং করা জরুরি। শামি সেটা করতে পারে। হার্দিক পাণ্ড্যও পারে। তবে ওর বলে বেশি গতি নেই। ওর বলের গতি না বাড়াতে পারলে বেশি উইকেট নিতে পারবে না। যদিও অ্যাওয়ে-স্যুইং লাইনে বল করতে পারে বলে ও বিদেশের সিরিজে ভারতীয় দলে জায়গা পাবে। ভুবনেশ্বর কুমারও অ্যাওয়ে-স্যুইং লাইনে বল করতে পারে। কিন্তু ও সেঞ্চুরিয়নে খেলেনি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: ফুটবল প্রেমী, নেমার ভক্ত, কমনওয়েলথে রুপো নিশ্চিত করে সোনা জয়ের হাতছানি জাদুমনির
ফুটবল প্রেমী, নেমার ভক্ত, কমনওয়েলথে রুপো নিশ্চিত করে সোনা জয়ের হাতছানি জাদুমনির
Commonwealth Games: বক্সিংয়ে আসতে পারে ১০ সোনা, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয় অ্যাথলিটদের ম্যাচ কখন?
বক্সিংয়ে আসতে পারে ১০ সোনা, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয় অ্যাথলিটদের ম্যাচ কখন?
Commonwealth Games 2026: সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
R Ashwin: ৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget