এক্সপ্লোর

Shane Warne Demise: সকালেই রডনি মার্শের প্রয়াণে শোকপ্রকাশ করে ট্যুইট, কয়েকঘণ্টার মধ্যেই নিজে চলে গেলেন শেন ওয়ার্ন

Shane Warne: প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ান লেগস্পিনার শেন ওয়ার্ন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তাইল্যান্ডে নিজের ভিলাতেই মৃত্যু হয়েছে তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন।

সিডনি: রডনি মার্শের (Rod Marsh) প্রয়াণের খবর পেয়ে আজ সকালেই ট্যুইট করে শোকপ্রকাশ করেন শেন ওয়ার্ন (Shane Warne)। এর কয়েকঘণ্টার মধ্যেই তিনি নিজেও প্রয়াত হলেন। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই স্পিনার যে এভাবে আচমকা প্রয়াত হবেন, সেটা কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। কিন্তু বাস্তব যে কল্পনার চেয়ে অনেক বেশি কঠিন!

আজ সকালে শেন ওয়ার্ন ট্যুইট করেন, ‘রড মার্শের প্রয়াত হওয়ার খবর পেলাম। এই খবর পেয়ে আমি শোকগ্রস্ত। তিনি কিংবদন্তি ক্রিকেটার ছিলেন। বহু ছোট ছেলে-মেয়ের কাছে তিনি আদর্শ ছিলেন। রড ক্রিকেট নিয়ে গভীরভাবে ভাবতেন। তিনি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক সাহায্য করেছেন। তাঁর পরিবারকে ভালবাসা জানাচ্ছি। শান্তিতে বিশ্রাম নাও বন্ধু।’

শেন ওয়ার্নের এই ট্যুইট রিট্যুইট করেন কয়েক হাজার ট্যুইটার ব্যবহারকারী। মন্তব্য করেন কয়েক হাজার জন। তখন কেউই ভাবতে পারেননি, শেন ওয়ার্নের জন্যও শোকপ্রকাশ করতে হবে। এই স্পিনারের প্রয়াত হওয়ার খবর পাওয়ার পর থেকে সেই ট্যুইট রিট্যুইট এবং মন্তব্যের সংখ্যা হুহু করে বাড়ছে।

৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রডনি মার্শ। একইভাবে শেন ওয়ার্নও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন।

শেন ওয়ার্নের পরিজনদের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, ‘শেনকে তাঁর ভিলায় সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকদের সবরকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে এই সময় ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।’

একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন শেন ওয়ার্ন। ১৯৯৯ সালে তিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০০৭ সালের অ্যাশেজ ৫-০ ফলে জেতে অস্ট্রেলিয়া। এরপরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শেন ওয়ার্ন।

একসময় সচিন তেন্ডুলকরের সঙ্গে শেন ওয়ার্নের লড়াই ক্রিকেট দুনিয়ার অন্যতম আকর্ষণীয় ঘটনা ছিল। এই লড়াইয়ে বেশিরভাগ সময়ই জয় পেয়েছেন সচিন। শেন ওয়ার্ন একসময় বলেছিলেন, তিনি রাতে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন, সচিন তাঁর বলে মারছেন। সে সবই এখন অতীত, থেকে যাবে ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget