এক্সপ্লোর

Shane Warne Demise: ক্রিকেট মাঠের কিংবদন্তি, ক্রিকেট ম্যাচ দেখতে দেখতেই মৃত্যু

Shane Warne Death: তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়ার্ন। সেখান থেকেই তাঁর ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করার জন্য। কিন্তু সব কাজ রইল বাকি।

সিডনি: তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। বিশ্বের সর্বকালের সেরা লেগস্পিনার। শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যুর মুহূর্তেও থাকল ক্রিকেট।

তাইল্যান্ডের রিসর্টে শুক্রবার যখন আচমকা হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন, তখনও টেলিভিশনে চলছিল ক্রিকেট। অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখছিলেন কিংবদন্তি। তবে তিনি সেই সময় মদ্যপান করে ছিলেন না বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। বরং খোশমেজাজে খেলা দেখছিলেন। রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ডিনার সারতে যাওয়ারও পরিকল্পনা ছিল।

জানা গিয়েছে, বন্ধু অ্যান্ড্রু নেওফিটৌ তাঁকে অচেতন অবস্থায় দেখেন। তারপর প্রায় ২০ মিনিট ধরে সিপিআর করেন তিনি। কিন্তু শেষরক্ষা করা যায়নি। আর সাড়া দেননি ওয়ার্ন।

তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়ার্ন। সেখান থেকেই তাঁর ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করার জন্য। কিন্তু সব কাজ রইল বাকি। চলে গেলেন কিংবদন্তি।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পরেই। মুরলীধরন টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৭১ রানের বিনিময়ে ৮ উইকেট। একটা সময় বিশ্বকে শাসন করেছেন তিন স্পিনার। মুরলী, ওয়ার্ন ও ভারতের অনিল কুম্বলে। তিনজনের মধ্যে কে বিশ্বের সেরা, তা নিয়ে তর্কের ঝড়ও উঠেছে।

অনেকেই মনে করেন, শতাব্দীর সেরা বলটি বেরিয়েছিল ওয়ার্নের হাত থেকে। যে ডেলিভারিতে তিনি মাইক গ্যাটিংকে বোল্ড করেছিলেন। টেস্টের পাশাপাশি ওয়ান ডে-তেও একইরকম সাফল্য। ১৯৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৯৩ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। ওয়ান ডে-তে তাঁর সেরা বোলিং ৩৩ রানে ৫ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১টি উইকেট নিয়েছেন লেগস্পিনার।

একটা সময় সচিন তেন্ডুলকরের সঙ্গে ওয়ার্নের দ্বৈরথ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ ছিল। তবে ১৯৯৮ সালের সফরে ব্যাট হাতে ওয়ার্নের ঘূর্ণির বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেন সচিন। সেই সফরে সচিনের হাতে মার খেয়ে ওয়ার্নের সেই বিখ্যাত উক্তি। বলেছিলেন, স্বপ্নের মধ্যেও নাকি দেখছেন সচিন ব্যাট হাতে তাঁকে ওড়াচ্ছেন মাঠের বাইরে।

সেরা শিরোনাম

Prithvi Shaw Meets Sourav Ganguly: শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
Bengal vs Maharashtra Day 1: ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
Bengal vs Maharashtra Tea Break: ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২
ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২
Bengal vs Maharashtra: ইডেনে ব্যাটিং ভরাডুবি বাংলার, ৩৬.৫ ওভারে অল আউট! হাফসেঞ্চুরিতে উজ্জ্বল শুধু পোড়েল
ইডেনে ব্যাটিং ভরাডুবি বাংলার, ৩৬.৫ ওভারে অল আউট! হাফসেঞ্চুরিতে উজ্জ্বল শুধু পোড়েল

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget