এক্সপ্লোর

Ravi Shastri: বিশ্বকাপের ভারতীয় একাদশ কেমন হতে পারে? টপ অর্ডারে ২ জন বাঁহাতি চাইছেন শাস্ত্রী

One Day World Cup 2023: এবার ঘরের মাঠে বিশ্বকাপের আসরে তাই খেতাব জয়ে মরিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। কেমন হতে পারে ভারতীয় দল, তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে।

মুম্বই: চলতি বছরে ভারতের মাটিতেই বসতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। আগামী অক্টোবরে শুরু হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। আগের বার সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার ঘরের মাঠে বিশ্বকাপের আসরে তাই খেতাব জয়ে মরিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। কেমন হতে পারে ভারতীয় দল, তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। ভারতীয় একাদশ নিয়ে নিজের বক্তব্য রাখলেন রবি শাস্ত্রী। আগের বার ইংল্যান্ডের মাটিতে যখন ভারতীয় দল বিশ্বকাপ খেলতে নেমেছিল, সেবার কোচ ছিলেন শাস্ত্রী। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করেন বিশ্বকাপের ভারতীয় একাদশের প্রথম ছয়ে ২ জন বাঁহাতি ব্যাটারের থাকা প্রয়োজন। তিনি বলছেন, ''দলের ভারসাম্য বজায় রাখাটা খুব দরকার। আপনি কি মনে করেন যে টপ অর্ডারে একজন বাঁহাতি কোনও প্রভাব ফেলতে পারে? এটা শুধু ওপেনিং ব্য়াটার নয়। কিন্তু প্রথম তিনে অথবা চারে এমনকী প্রথম ছয়ে আমার মনে হয় ২ জন বাঁহাতি ব্য়াটার থাকা খুব দরকার ভারতীয় একাদশে।''

চোটের জন্য চলতি বছরে ঋষভ পন্থ কোনও আন্তর্জাতিক ম্য়াচ খেলতে পারেননি। ওয়ান ডে ক্রিকেটে একজন গুরুত্বপূর্ণ বাঁহাতি ব্যাটারের অভাব বোধ করেছে দল। তাঁর বদলি হিসেবে কয়েকটি ম্যাচে ঈশান কিষাণ খেলেছেন। রবীন্দ্র জাডেজা অন্যতম একজন বিকল্প। তবে প্রথম ছয়ে তাঁর খেলার অভিজ্ঞতা কম। যশস্বী জয়সওয়াল টেস্ট স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলার সুযোগ পেয়েছেন, তবে ওয়ান ডে দলে সুযোগ পাননি তিনি। শাস্ত্রী বলেন, ''আমাদের দলে রয়েছে ঈশান কিষাণ। উইকেট কিপার ব্যাটারের জায়গাটা পূরণ হয়েছে। সঞ্জু স্যামনও রয়েছে। তবে বাঁহাতি ব্যাটারের কথা উঠলে বলতে হয় জয়সওয়াল, তিলক ভার্মার কথা।''

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ১৭ সদস্য়ের ভারতীয় দল ঘোষণা করেছে গতকাল বিসিসিআই। ভারতীয় ওয়ান ডে দলে কিন্তু সূর্যকুমার যাদব নিজের স্থান ধরে রেখেছেন। সূর্য টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকলেও, আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সেই ফর্ম ধরে রাখতে পারেননি। তাই বারংবার তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের অনুপস্থিতিতে তাঁর ওপরই আস্থা রাখলেন ভারতীয় নির্বাচকরা। ওয়ান ডে দলে কিপার-ব্যাটার হিসাবে ঈশান কিষাণের পাশাপাশি সঞ্জু স্যামসনকেও দলে রাখা হয়েছে। বোলিং বিভাগে শামি, বুমরার অনুপস্থিতিতে মহম্মদ সিরাজকে ভারতীয় পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে দেখা যাবে। এই স্কোয়াডেও সুযোগ পেয়েছেন মুকেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget