এক্সপ্লোর

Dhawan on Zoravar: নিশ্চয়ই ফের কখনও একসঙ্গে থাকব, ছেলের জন্মদিনে মন খারাপ তারকা ক্রিকেটারের

Shikhar Dhawan: কার্যত হরিহর আত্মা ছিলেন। তবে দুজনে এখন আর একসঙ্গে থাকেন না। বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে দিল্লির বাঁহাতি ক্রিকেটারের। জোরাবর থাকে মায়ের সঙ্গে। সুদূর অস্ট্রেলিয়ায়।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখা যেত বাপ-বেটার রসায়ন।
 
কখনও দুজনে খেলছেন। কখনও নাচছেন। কখনও একইরকম হেয়ারস্টাইল করাচ্ছেন। একসঙ্গে স্যুইমিং পুলে সাঁতার কাটছেন।
 
ক্রিকেটার শিখর ধবন (Shikhar Dhawan) ও তাঁর পুত্র জোরাবর। কার্যত হরিহর আত্মা ছিলেন। তবে দুজনে এখন আর একসঙ্গে থাকেন না। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে দিল্লির বাঁহাতি ক্রিকেটারের। তারপর জোরাবর থাকে মায়ের সঙ্গে। সুদূর অস্ট্রেলিয়ায়।
 
সম্প্রতি ৯ বছর পূর্ণ করল জোরাবর। আর বিশেষ এই দিনে নিজের আবেগ সামলাতে পারলেন না ধবন। সোশ্যাল মিডিয়ায় ছেলেকে শুভেচ্ছা জানালেন। তাঁর লেখা পরে কারও কারও চোখের কোণ চিকচিক করে উঠল কি?
 
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ধবন। সেখানে দেখা যাচ্ছে, সবুজ মাঠের ওপর হামাগুড়ি দিচ্ছেন তারকা ক্রিকেটার। আর তাঁর পিঠে করে ঘুরছে জোরাবর। যেমন ভাবে বাচ্চারা ঘোড়ায় চড়া খেলে থাকে। সঙ্গে কিছু ছবির কোলাজ। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। এ আর রহমানের কণ্ঠে 'তু হ্যায়, মেরা ইয়ে সংসার সা...'
 
ধবন লিখেছেন, 'আমার সোনা, একসঙ্গে থাকতে পারলে কী যে ভাল হতো! কিন্তু কেউ নেই। তবে আমি সব সময় পরের বারে বিশ্বাস করি। জানি, সময় আসবে যখন আমরা দীর্ঘদিন একসঙ্গে থাকব। সব সময় সুখে থাকিস। আনন্দে থাকিস। সুস্থ থাকিস। জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার চ্যাম্প...'
 
আয়েশার সঙ্গে আট বছর বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন ধবন। দিল্লির তারকার খেলা দেখতে গ্যালারিতে থাকতেন আয়েশা। তবে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মাঝে করোনা পর্বে অস্ট্রেলিয়ায় মায়ের কাছে ছিল জোরাবর। বেশ কয়েক মাস পর ছেলের সঙ্গে দেখা হয় ধবনের। মেলবোর্নে গিয়ে জোরাবরের সঙ্গে দেখা করেন তিনি। তবে এখন মায়ের সঙ্গেই মেলবোর্ন নিবাসী জোরাবর। ছেলের জন্মদিনে আলাদাই থাকতে হল তারকা ক্রিকেটারকে। তাই, মন খারাপ ধবনের। সোশ্যাল মিডিয়ায় যেন তারই প্রতিফলন দেখা গেল। ধবনের পোস্ট ভাইরাল হয়েছে। অনেকেই জোরাবরকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ সান্ত্বনাও দিয়েছেন ধবনকে। লিখেছেন, 'যা তোমার, তা একদিন তোমারই হবে'।
 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget