এক্সপ্লোর

Tarak Sinha dies at 71: ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ, ৭১ বছর বয়সে প্রয়াত ধবন, পন্থদের কোচ তারক সিনহা

Tarak Sinha dies at 71: দিল্লির সনেট ক্লাবের কোচ ছিলেন তারক। তাঁর হাত ধরেই পথ চলা শুরু হয়েছিল ক্লাবের। সেই ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তারকা সিনহার প্রয়ানের খবর প্রকাশ্যে আনা হয়েছে।

নয়াদিল্লি: তাঁর হাতেই গড়ে উঠেছিলেন একে একে মনোজ প্রভাকর, অতুন ওয়াসন, আকাশ চোপড়া, আশিস নেহরা, শিখর ধবন, ঋষভ পন্থের মতো ক্রিকেটাররা। সেই 'দ্রোণাচার্য' কোচ তারক সিনহা হার মানলেন ক্যান্সারের কাছে। ৭১ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। কিংবদন্তি এই কোচ দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। 

দিল্লির সনেট ক্লাবের কোচ ছিলেন তারক। তাঁর হাত ধরেই পথ চলা শুরু হয়েছিল ক্লাবের। সেই ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তারকা সিনহার প্রয়ানের খবর প্রকাশ্যে আনা হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, 'সনেট ক্লাবের প্রতিষ্ঠাতা তারক সিনহা শনিবার রাত ৩টে নাগাদ প্রয়াত হয়েছে। দীর্ঘ প্রায় ২ মাস ধরে ফুসফুসে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। দিল্লি ও জাতীয় ক্রিকেট দলে প্রচুর প্রতিভা তারক সিনহার হাত ধরে উঠে এসেছে। আমরা তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এই পুরো সময়টায় পাশে ছিলেন।' দিল্লি ও রাজস্থানে তারক সিনহার চিকিৎসা চলছিল। দেশের পঞ্চম ক্রিকেট কোচ হিসেবে দ্রােণাচার্য সম্মানে ভূষিত হয়েছিলেন তারক সিনহা। তাঁর আগে এই তালিকায় ছিলেন, দেশপ্রেম আজাদ, গুরচরন সিংহ, রমাকান্ত আচরেকর ও সুনীত শর্মা। শুধু ছেলেদেরই নয়, মহিলা ক্রিকেটের কোচ হিসেবেও কাজ করেছেন তারক সিনহা। 

গত বছর অস্ট্রেলিয়া সিরিজ থেকে ভারতীয় দলে জায়গা পাকা করেছিলেন ঋষভ পন্থ। তারক সিনহার পরামর্শেই কাজ হয়েছিল। যার প্রতিফলন দেখা গেল গাব্বায়। শুরুর দিকে হাওয়ায় কোনও শট খেলেননি ঋষভ। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডদের বাউন্ডারি মেরেছেন। তবে মাটি ঘেঁষা শটে। একমাত্র নাথান লায়ন ছাড়া কাউকে তুলে মারেননি। পুরস্কার দলকে জেতানো ইনিংস| তারক পন্থকে নিয়ে বলেছিলেন, 'চাপের মুখে অটল আর শান্ত থাকার এক অদ্ভুত ক্ষমতা আছে ওর| কথা বলতে ভালবাসে। স্টাম্পসের পিছনে দাঁড়িয়ে কিপিং করার সময় স্পাইডারম্যান গাইতে পারা মনে হয় ওর পক্ষেই সম্ভব। তবে এর ইতিবাচক দিক হল, চাপ ওকে কাবু করতে পারে না। কঠিন পরিস্থিতিতে ঘাবড়ায় না। ঋষভ এখন অনেক পরিণত। ভারতকে আরও ম্যাচ জেতাবে।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Qualifier 2 Live: চাপের মুখে দলের হয়ে অনবদ্য় ইনিংস, অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল
চাপের মুখে দলের হয়ে অনবদ্য় ইনিংস, অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল
Manjrekar On Jaiswal: 'নির্বাচকদের উচিৎ জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া', কেন এই কথা বললেন মঞ্জরেকর?
'নির্বাচকদের উচিৎ জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া', কেন এই কথা বললেন মঞ্জরেকর?
Bengal Cricket: স্থানীয় লিগের ম্যাচ দেখে বিরাগভাজন, জেলার ক্রিকেটারদের উপেক্ষা! ছাঁটাইয়ের পর তোপ অরিন্দমের
স্থানীয় লিগের ম্যাচ দেখে বিরাগভাজন, জেলার ক্রিকেটারদের উপেক্ষা! ছাঁটাইয়ের পর তোপ অরিন্দমের
GT vs RR: নাগাড়ে দ্বিতীয় প্লে-অফ ম্যাচে শতরান হাতছাড়া করল বৈভব, তাও GT-র বিপক্ষে দু'শোর অধিক রান তুলল RR
নাগাড়ে দ্বিতীয় প্লে-অফ ম্যাচে শতরান হাতছাড়া করল বৈভব, তাও GT-র বিপক্ষে দু'শোর অধিক রান তুলল RR

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget