এক্সপ্লোর

Shimron Hetmyer: সঠিক সময়ে বিমানে না চড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড থেকেই বাদ পড়লেন হেটমায়ার

West Indies Cricket Team: বিশ্বকাপের জন্য হেটমায়ারের বদলে ওয়েস্ট ইন্ডিজের দলে ডাক পেলেন শামার ব্রুকস। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ দল।

নয়াদিল্লি: গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছতে পারেনি। এই বছর অস্ট্রেলিয়ায় ভাগ্য বদলের আশায় নিকোলাস পুরানরা। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দলে নির্বাচিতও হয়েছিলেন হেটমায়ার। তবে অস্ট্রেলিয়ার বিমানে না চড়ায় তাঁকে বিশ্বকাপ দল থেকেই বাদ পড়তে হল। তাঁর বদলে বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের দলে ডাক পেলেন শামার ব্রুকস (Shamarh Brooks)।

ঘটনার ইতিবৃত্ত

হেটমায়ারের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রথমে যে বিমান ঠিক করেছিল, সেই বিমানে পারিবারিক কারণে চড়েননি হেটমায়ার। এর ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমনিই দুই প্রস্তুতি ম্যাচের প্রথম ম্য়াচটি থেকে ছিটকে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার। তবে হেটমায়ারের অনুরোধেই আরও একটি বিমানের ব্যবস্থা করেছিল ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। কিন্তু সেই বিমানেও চড়েননি হেটমায়ার। এর ফলেই তাঁকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে হেটমায়ারকে নাকি আগে থেকেই এই বিষয়ে জানানো হয়েছিল।

ডিরেক্টরের বক্তব্য

বোর্ডের ডিরেক্টর জিমি অ্যাডামস এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'ওঁকে আগে থেকেই জানানো হয়েছিল যে ওঁ যদি এই বিমানেও না চড়ে, তাহলে বাধ্য হয়েই ওঁকে আমাদের বিশ্বকাপ দল থেকে বাদ দিতে হবে। আমরা চাই না যাতে কোনও কারণেই এই বিশ্বকাপের প্রস্তুতিতে কোনওরকম ত্রুটি থাকে।' ব্রুকসকে এই সপ্তাহেই যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ায় পৌঁছে দেওয়া হবে বলেও জানান অ্যাডামস। বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে ওয়েস্ট ইন্ডিজ বুধবারই গোল্ড কোস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে। দুই দিন পর, শুক্রবার ব্রিসবানে আয়োজিত হবে দ্বিতীয় ম্যাচ। ১৭ অক্টোবর হোবার্টে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্য়াচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে দুই বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দল।

বিশ্বকাপে নেই বুমরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। পিঠে চোটের জন্য ছিটকেই গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে বুমরার ছিটকে যাওয়ার কথা জানানো হল। শীঘ্রই তাঁর পরিবর্তের নাম ঘোষণা করে দেবে বোর্ড। কে হতে পারেন বুমরার পরিবর্ত? দৌড়ে সবচেয়ে এগিয়ে মহম্মদ শামি। যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি করোনা আক্রান্ত হয়েছেন বলে। তবে শামি এখন ফিট। শুরু করে দিয়েছেন প্রস্তুতিও।

আরও পড়ুন: নাক থেকে ঝড়ছে রক্ত, তাও দায়িত্ব পালনে অনড় অধিনায়ক রোহিত

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget