এক্সপ্লোর

বিরাট বিশ্বের সেরা অধিনায়ক, বলছেন শোয়েব

শোয়েব আরও বলেছেন, বিরাট কোহলির যে ব্যাপারটা আমার সবচেয়ে ভাল লাগে সেটা হল, ও ভয়হীন অধিনায়কত্ব করে।

ইসলামাবাদ: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে বর্তমানে বিশ্বের সেরা অধিনায়ক বলে উল্লেখ করলেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার। তিনি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘আমি এর আগে বলেছিলাম, ২০১৯ বিশ্বকাপের পর বিরাট কোহলি ভাল অধিনায়কে পরিণত হতে চলেছে। কারণ, ও ভুল থেকে শিক্ষা নিচ্ছে। ও ব্যাটিং অর্ডার ঠিক করে ফেলেছে। এই মুহূর্তে ও বিশ্বের সেরা অধিনায়ক। অন্যদের চেয়ে অনেক এগিয়ে।’ শোয়েব আরও বলেছেন, ‘বিরাট কোহলির যে ব্যাপারটা আমার সবচেয়ে ভাল লাগে সেটা হল, ও ভয়হীন অধিনায়কত্ব করে। ও দক্ষিণ আফ্রিকাকে পুরোপুরি পর্যুদস্ত করেছে। ভারতীয় দলকে কৃতিত্ব দিতে হবে। ঘরের মাঠে টানা ১১টি টেস্ট সিরিজ জেতায় ভারতকে অভিনন্দন। ২৫৪ রান করার পর ওর আচরণ অসাধারণ ছিল। ও ইনিংস ডিক্লেয়ার করে নিজের আগে দেশকে রেখেছে। সেটাই আসল বিষয়। বিরাট কোহলির এই বিষয়টিই আমার সবচেয়ে ভাল লাগে।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসির সমালোচনা করে শোয়েব বলেছেন, ‘ফাফ দু প্লেসি একজন মাঝারি মানের অধিনায়ক। বিশ্বকাপে ওর অধিনায়কত্ব মামুলি ছিল। ভারতে ও ৬ নম্বরে ব্যাটিং করছে। কুইন্টন ডি কক সাত নম্বরে ব্যাটিং করছে। ওদের দলে ভাল কোনও স্পিনার নেই। ভারতের বিরুদ্ধে ওরা কী করে জিতবে? এই সিরিজে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে দু প্লেসির কৌশল ব্যর্থ হয়েছে। অধিনায়কত্ব এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের মানের অবনতি দেখে আমি হতাশ। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ দলের অবস্থা ভাল নয়। তাহলে কারা টেস্ট ক্রিকেট খেলবে? আমাদের টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হবে এবং এই ফর্ম্যাটে আরও উন্নতি করতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget