এক্সপ্লোর

Shoaib Malik on Sania: সম্পর্কের টানাপোড়েনের জল্পনার মাঝেই সানিয়ার উদ্দেশে আবেগঘন পোস্ট শোয়েব মালিক

Sania Mirza: ছয় গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া নিজের শেষ গ্র্যান্ড স্ল্য়াম ম্যাচে স্ট্রেট সেটে পরাজিত হন।।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালই ছিল সানিয়া মির্জার (Sania Mirza) কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ। খেতাব জিতে শেষটা স্বপ্নের মতো করার হাতছানি ছিল সানিয়ার সামনে। তবে স্ট্রেট সেটে পরাজিত হয়েই সানিয়ার সফর শেষ হয়েছে। এক দুরন্ত গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষে সানিয়াকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শুভেচ্ছায় ভাসিয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানালেন শোয়েব মালিকও (Shoaib Malik)।

শোয়েব সোশ্যাল মিডিয়ায় সানিয়ার উদ্দেশে লেখেন, 'বিশ্বের সমস্ত মহিলার জন্য তুমি বড় অনুপ্রেরণা। তুমি তোমার কেরিয়ারে যে উচ্চতায় পৌঁছেছো, তার জন্য আমি গর্বিত। তুমি সকলের অনুপ্রেরণা। এভাবেই সকলকে আগামী দিনেও অনুপ্রেরিত করো। এক অসামান্য কেরিয়ারের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা।'

 

 

কান্নায় ভাঙেন সানিয়া

স্ল্যাম জিতে বিদায় জানাতে ব্যর্থ সানিয়া মির্জা (Sania Mirza)। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) মিক্সড ডাবলসের ফাইনালে স্ট্রেট সেটে পরাজিত হন সানিয়া, রোহন বোপান্না (Rohan Bopanna)। ভারতীয় জুটিকে লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের ব্রাজিলিয়ান জুটি ৭-৬ (২), ৬-২ স্কোরলাইনে স্ট্রেট সেরে হান। এই পরাজয়ের ফলেই সানিয়া মির্জার গ্র্যান্ড স্ল্যাম সফর শেষ হয়ে গেল। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ভারতীয় টেনিস তারকা।

ম্যাচ শেষে সানিয়া বলেন, 'আমার পেশাদার কেরিয়ারের শুরুটা এখানে মেলবোর্নেই হয়েছিল। ১৮ বছর বয়সে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে স্ল্যামের তৃতীয় রাউন্ডে কোর্টে নেমেছিলাম। অবিশ্বাস্য মনে হলেও, তারপর ১৮ বছর কেটে গিয়েছে। এখানে আমি বহু ফাইনাল খেলেছি এবং বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেওছি। বছরের পর বছর আপনাদের সামনে খেলার সৌভাগ্য হয়েছে আমার। রড লেভার এরিনাটা আমার কাছে খুবই স্পেশাল। শেষটা করার জন্য এর থেকে ভাল জায়গা হয় না। আপনাদের সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ।'

ম্যাচের শুরুটা কিন্তু ভারতীয় জুটি একেবারেই ভালভাবে করতে পারেনি। সানিয়ার প্রথম সার্ভিসই ব্রাজিলিয়ান জুটি ভাঙতে সক্ষম হয়। তবে প্রথম সেটের চতুর্থ ও অষ্টম গেমে স্টেফানির সার্ভিস ব্রেক করে ভারতীয় জুটি। সানিয়ার ঝাঁঝালো ফোরহ্যান্ডে ব্রাজিলিয়ান জুটিকে বেশ চাপে পড়তে হয়। কিন্তু শেষমেশ টাই ব্রেকারে প্রথম সেটে পরাজিত হন সানিয়ারা।

আরও পড়ুন: জাতীয় দলে ঠাঁই নেই তো কী, ক্রিকেট ছাড়ার আগেই ক্রীড়ামন্ত্রী হলেন ওয়াহাব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget