এক্সপ্লোর

ভারতীয় এ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য তৈরি, জানালেন শুভমান গিল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে কাফ মাসলে চোট পান রোহিত। ফলে তিনি একদিনের সিরিজে খেলতে পারেননি। টেস্ট সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন এই তারকা ব্যাটসম্যান।

হ্যামিলটন: রোহিত শর্মা চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। তিনি জানালেন, খেলার সুযোগ পেলে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি টেস্ট সিরিজের জন্য তৈরি। আমার যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস হয়েছে। ভারতীয় এ দলের হয়েও খেলেছি। ফলে সমস্যা হবে না।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে কাফ মাসলে চোট পান রোহিত। ফলে তিনি একদিনের সিরিজে খেলতে পারেননি। টেস্ট সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন এই তারকা ব্যাটসম্যান। তাঁর বদলে দলে আসা শুভমান নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে বেসরকারি টেস্ট সিরিজের পাঁচটি ম্যাচে ৫২৭ রান করেন। একটি ইনিংসে তিনি ২০৪ রানে অপরাজিত ছিলেন। ফলে তাঁকে নিয়ে আশাবাদী ভারতীয় শিবির। এই সিরিজ সম্পর্কে শুভমান বলেছেন, ‘নিউজিল্যান্ডে খেলার সময় বাতাসের গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা মাথায় রেখে ফিল্ডিং সাজানো হয়, বোলাররা বোলিং করেন। ইংল্যান্ডে বল অনেক বেশি স্যুইং করে এবং উইকেট থেকে মুভমেন্ট পাওয়া যায়। ইংল্যান্ডে ব্যাটসম্যানদের পক্ষে সিমারদের মোকাবিলা করা অনেক বেশি কঠিন। ওপেন করতে নামলে নতুন বল সামাল দিতেই হবে। যে কোনও জায়গাতেই নতুন বলের বিরুদ্ধে ব্যাটিং করা কঠিন। আমি রাজ্য দলের হয়ে ওপেন করেছি। তার ফলে সুবিধা হচ্ছে। ওপেন করা আমার কাছে নতুন কিছু নয়।’ রোহিত না থাকলেও, ভারতীয় দলে কে এল রাহুল, পৃথ্বী শ, ময়ঙ্ক অগ্রবাল আছেন। ফলে ওপেনার হিসেবে খেলার সুযোগ নাও পেতে পারেন শুভমান। তাঁকে মিডল অর্ডারে সুযোগ দেওয়া হতে পারে। এ বিষয়ে এই তরুণ বলেছেন, ‘চার নম্বরে ব্যাটিং করতে নামা মানে ততক্ষণে দল দু’টি উইকেট হারিয়ে ফেলেছে। ফলে তখন অন্যরকম চাপ থাকে। আবার ওপেন করতে নামলে দলের জন্য ইনিংস গড়ে তোলার দায়িত্ব থাকে। অন্য ব্যাটসম্যানদের কাজটা যাতে সহজ হয়ে যায়, সেটা নিশ্চিত করার জন্য ইনিংসের শুরুটা ভাল হওয়া জরুরি। নিউজিল্যান্ডের উইকেট ব্যাটিং করার জন্য ভাল। বিশেষ করে ক্রাইস্টচার্চের উইকেট। একমাত্র চ্যালেঞ্জ হল বাউন্স। বাতাসের গতির কথা মাথায় রেখে বলছি, পুল করা সহজ নয়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget