এক্সপ্লোর

Yuvraj Suggest Shubman Gill: বাধ্য শিষ্যর মতো যুবরাজের পরামর্শ মেনেই শতরান হাঁকালেন শুভমন

Shubman Gill: জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫টি চার ও একটি ছক্কার সুবাদে গিল ৯৭ বলে ১৩০ রান করেন। এটিই তাঁর কেরিয়ারে ভারতের হয়ে প্রথম শতরান। এর জেরে তিন ম্যাচে মোট ২৪৫ রান করায় গিলকেই সিরিজ সেরা ঘোষণা করা হয়।

হারারে: সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সফরে দাপুটে মেজাজে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের তিনটিই জিতেছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ সফরের মতো এই সিরিজেও ভারতীয় সিনিয়র তরকাদের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়ে তাঁর সম্পূর্ণ লাভ তুললেন শুভমন গিল (Shubman Gill)। সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে তো শেষ করলেনই, সিরিজের তৃতীয় ম্যাচে (Ind vs Zim) এল কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে শতরান।

যুবরাজের পরামর্শ

গতকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫টি চার ও একটি ছক্কার সুবাদে গিল ৯৭ বলে ১৩০ রান করেন। এটিই তাঁর কেরিয়ারে ভারতের হয়ে প্রথম শতরান। এর জেরে তিন ম্যাচে মোট ২৪৫ রান করায় গিলকেই সিরিজ সেরা ঘোষণা করা হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সিরিজ সেরা হয়েছিলেন তিনি। তবে বৃষ্টিবিঘ্ন ঘটানোয় অল্পের জন্য শতরান করা হয়নি। তাঁর পারফরম্যান্সে বাহবা জুটলেও, শতরান না করতে পারায় আক্ষেপ যাচ্ছিল না গিলের। এরই মধ্যে তাঁর পঞ্জাব সতীর্থ ও ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিংহের (Yuvraj Singh) সঙ্গে কথাবার্তা বলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন গিল।

যুবরাজকে বরাবরই সোশ্যাল মিডিয়ায়ও গিল ভুল শট খেলে আউট হলে বকাঝকা করতে দেখা যায়। এবারও যখন শিষ্যের মতো গিল তাঁর কাছে পরামর্শ চায়, তখন তাঁকে হতাশ করেননি যুবরাজ। খুব সহজ ভাষায় সাধারণ পরামর্শ দেন তিনি। কী ছিল সেই পরামর্শ? গিল জানান, 'আমি জিম্বাবোয়েতে আসার আগে ওঁর সঙ্গে দেখা করি। ওঁ আমায় বলে যে আমি ভালই ব্যাট করছি, চিন্তার কোনও কারণ নেই। খালি একবার সেট হয়ে আমি যেন উইকেট না দিয়ে আসি, ইনিংসের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি। আমি শতরান করতে পারছিলাম না বলেও নিজের আক্ষেপের কথা জানাই। জবাবে আমাকে অভয় দিয়ে ওঁ এই নিয়ে চাপ না নেওয়ার কথা বলেন এবং আমায় আশ্বস্ত করেন যে শতরান আসবেই।' 

ভারতের জয়

শুভমন গিলের সেঞ্চুরির পর পাল্টা শতরান করে ভারতের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন সিকন্দর রাজা (Sikandar Raza)। একটা সময় তাঁর জন্যই মনে হয়েছিল, ১৬৯/৭ হয়ে যাওয়া জিম্বাবোয়েও ম্যাচ জিততে পারে। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না রাজা। ৯৫ বলে ১১৫ রান করে তিনি ফিরতেই শেষ জিম্বাবোয়ের লড়াই। শার্দুল ঠাকুরের বলে রাজার শট বাউন্ডারি লাইনে দুরন্ত ক্ষিপ্রতায় শরীর ছুড়ে তালুবন্দি করলেন শুভমন। ভারতের ২৮৯ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে অল আউট হয়ে গেল ২৭৬ রানে। ১৩ রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ ৩-০ করল ভারত। জিম্বাবোয়েকে তাদের ঘরের মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: ভেঙেছেন কিংবদন্তির রেকর্ড, তবে সচিনের সঙ্গে শুভমনের তুলনা চান না বাবা

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget