এক্সপ্লোর

ওভার থ্রো-তে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল, মত সাইমন টাফেলের, মন্তব্যে নারাজ আইসিসি

“নিউজিল্যান্ডের জন্য ফাইনাল ম্যাচটাকে খুন করেছে কুমার ধর্মসেনা। পাঁচ রান দেওয়া উচিত ছিল, ছয় নয়।”

লন্ডন: ৪৯ তম ওভারের চতুর্থ বল। ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে ২ রানের জন্য ছুটছেন বেন স্টোকস এবং আদিল রাশিদ। বল তুলে নিয়ে ব্যাটসম্যান এন্ডের দিকে থ্রো মার্টিন গাপ্টিলের। অন্যদিকে দ্বিতীয় রান সম্পন্ন করতে মরিয়া ডাইভ বেন স্টোকসের, বল উইকেট পৌঁছনর আগেই স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারিতে চলে যায় বল। আম্পায়রের ঘোষণায় ছয় রান যুক্ত হয় ইংল্যান্ডের স্কোরবোর্ডে। এই সিদ্ধান্ত নিয়েই তোলপাড় গোটা ক্রিকেট বিশ্বে। কত রান দেওয়া উচিত ছিল ইংল্যান্ডকে? পাঁচ না ছয়? সাইমন টাফেল, কে হরিহরণের মতো প্রাক্তনীরা বলছেন ইংল্যান্ডের পাঁচ রানই পাওয়ার কথা। ভুল করেই ছয় রান দেওয়া হয়েছে। যদিও পাঁচ বারের আইসিসি স্বীকৃত সেরা আম্পায়ারের মত একেবারেই মানছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট নিয়ামক সংস্থার সাফ কথা, অনফিল্ড আম্পায়ররা খেলা চলাকালীন তাঁদের মত অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়ে আইসিসি কিছু বলবে না।

এমসিসি ম্যানুয়্যালের ১৯.৮ ধারা অনুযায়ী, এই রকম ক্ষেত্রে ফিল্ডার বল রিলিজ করার সময় দেখা হয়, ব্যাটসম্যানরা কোনও রানের জন্য একে অপরকে ক্রস করেছেন কিনা। ক্রস করে থাকলে, তবেই ওভার থ্রো-র সঙ্গে সেই রানটি স্কোরবোর্ডে যুক্ত হবে।  সেদিক থেকে দেখলে, গাপ্টিলের থ্রো-র অনেক পরেই দ্বিতীয় রান নেওয়ার সময় একে অপরকে ক্রস করেন আদিল রাশিদ ও বেন স্টোকস। সেই মতো ইংল্যান্ডকে পাঁচ রান (দৌড়ে নেওয়া এক রান সহ পেনাল্টির চার রান) দেওয়াই উচিত এবং স্ট্রাইকেও থাকার কথা আদিল রাশিদের। আর সেটা হলে ২ বলে চার রান করতে হত ইংল্যান্ডকে এবং নিউজিল্যান্ডেরও ম্যাচ জয়ের সুযোগ অনেক বেশি থাকত।

সাইমন টাফেল যেমন বলছেন, “এটা নিশ্চিতভাবে ভুল। ইংল্যান্ডকে পাঁচ রানই দেওয়া উচিত ছিল, ছয় নয়।”  আরও একধাপ এগিয়ে অনফিল্ড আম্পায়র শ্রীলঙ্কার কুমার ধর্মসেনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কে হরিহরণ বলছেন, “নিউজিল্যান্ডের জন্য ফাইনাল ম্যাচটাকে খুন করেছে কুমার ধর্মসেনা। পাঁচ রান দেওয়া উচিত ছিল, ছয় নয়।” প্রাক্তনীদের বক্তব্য, কুমার ধর্মসেনা ও মারিয়াস এরাসমাসের উচিত ছিল বারবার করে দেখার, ফিল্ডার বল রিলিজের আগে ব্যাটসম্যানরা আদৌ একে অপরকে ক্রস করেছে কিনা। প্রয়োজনে প্রযুক্তির সাহায্য নিয়ে টিভি ফুটেজ দেখে আম্পায়াদের সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। সাইমন টাফলের মতে ওই ভুল সিদ্ধান্ত প্রত্যক্ষভাবে খেলায় প্রভাব ফেলেছে। যদিও এই ইস্যুতে ‘ধৃতরাষ্ট্রের’ ভূমিকা নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: টি-২০ বিশ্বকাপ জেতার ৩ মাসের মধ্যে নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
টি-২০ বিশ্বকাপ জেতার ৩ মাসের মধ্যে নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
Rohit Sharma: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
Indian Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
Virat Kohli: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget