এক্সপ্লোর

সেলুলয়েডে নিজের চরিত্রে দীপিকাকে চান সিন্ধু, গোপীচাঁদ অক্ষয়?

সিন্ধুকে নিয়ে বায়োপিক, তাহলে মুখ্য চরিত্রে কে, প্রশ্নটা উঠছে স্বাভাবিক কারণেই। এ ব্যাপারে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি। তবে নিজের চরিত্রে স্ক্রিনে সিন্ধু দেখতে চান দীপিকা পাদুকোনকে। দীপিকা নিজেও ব্যাডমিন্টন খেলতেন। তাঁর বাবা প্রকাশ পাদুকোনও ব্যাডমিন্টন তারকা। তাই সিন্ধুর ভোট দীপিকার দিকেই।

নয়াদিল্লি: বিশ্বজয়ের অধরা স্বপ্ন সফল করার পর থেকেই সিন্ধুর জীবন বদলে গেছে অনেকটাই। সোনার মেয়ের জীবন এবার আসতে চলেছে সেলুলয়েডে। খবরটি জানা গেছে খোদ পি ভি সিন্ধুর কাছ থেকেই। ব্যাডমিন্টন কুইনের বায়োপিক তৈরি করছেন অভিনেতা সোনু সুদ। এ ব্যাপারে সোনুর সঙ্গে কথাও হয়েছে অল্প বিস্তর। তবে সোনু এখন বিদেশ সফররত। দেশে ফিরলে আরও বিস্তারিত আলোচনার সম্ভাবনা। সিন্ধুকে নিয়ে বায়োপিক, তাহলে মুখ্য চরিত্রে কে, প্রশ্নটা উঠছে স্বাভাবিক কারণেই। এ ব্যাপারে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি। তবে নিজের চরিত্রে স্ক্রিনে সিন্ধু দেখতে চান দীপিকা পাদুকোনকে। দীপিকা নিজেও ব্যাডমিন্টন খেলতেন। তাঁর বাবা প্রকাশ পাদুকোনও ব্যাডমিন্টন তারকা। তাই সিন্ধুর ভোট দীপিকার দিকেই। তাহলে কোচ গোপীচাঁদের ভূমিকায় কে? জল্পনায় উঠে আসেছে অক্ষয় কুমারের নাম। সোনুর উপর পুরো ভরসা আছে সিন্ধুর, এমনটাই জানিয়েছেন তিনি। তিনি এই ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহী। সিন্ধুর সামনে এখন অলিম্পিকের লক্ষ্য। ২০২০ তে আরও এক সোনার পালক যুক্ত হবে কি ব্যাডমিন্টন তারকার মুকুটে? সেই আশাতে বুক বাঁধছে সব ব্যাডমিন্টনপ্রেমী ভারতীয়রা। তাহলে কি ২০২০ সাল অবধি অপেক্ষা করবেন সোনু, সেটা এখনও জানা যাচ্ছে না। প্রতিপক্ষকে বলতে গেলে হেলায় হারিয়ে সোনার মেয়ে হন গোপীচাঁদের ছাত্রী সিন্ধু। গড়েন ইতিহাস। জাপানের ওকুহারাকে হারিয়ে ব্যাডমিন্টনে দেশের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হন হায়দরাবাদি কন্যা। সোনা জয়ের পর একের এক সাক্ষাত্কারে নিজের আনন্দের কথা ভাগ করে নেন তিনি। সেই সঙ্গে বলেন, জীবনে হার-জিত আছেই। কিন্তু পরাজয় যেন কোনওভাবেই তাঁকে টেনে নামাতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। যে কোনও সাফল্যের পিছনেই থাকে অনেক ত্যাগ, অনেক লড়াইয়ের কাহিনি। সেই সব স্ট্রাগলের গল্পও উঠে আসবে সেলুলয়েডে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget