এক্সপ্লোর

Singapore Open 2022: দুরন্ত লড়াইয়ে আবারও বাজিমাত পিভি সিন্ধুর, পৌঁছলেন সেমিফাইনালে

Singapore Open: এক সময় তৃতীয় গেমে ৯-১৪ পিছিয়ে পড়েছিলেন সিন্ধু। তবে এরপরেই হয় কামব্যাক। নাগাড়ে সাত পয়েন্ট তুলে ১৬-১৪ তে এগিয়ে যান সিন্ধু।

সিঙ্গাপুর : গত ম্যাচে প্রথম গেম হেরেও কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করেছিলেন পিভি সিন্ধু (PV Sindhu)। কোয়ার্টার ফাইনালেও অনেকটা 'অ্যাকশন রিপ্লে'র মতো আবার প্রথম গেম খুইয়েও ম্যাচ জিতে নিলেন ২৭ বছর বয়সি ভারতীয় শাটলার। পৌঁছে গেলেন সিঙ্গাপুর ওপেনের (Singapore Open Super 500) সেমিফাইনালে।

প্রথম গেম হারেন সিন্ধু

ম্যাচের শুরুতে হ্যান উইে (Han Yue) বা সিন্ধু, কেউই নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারছিলেন না। তবে প্রথম গেমের প্রায় সিংহভাগ সময়েই চিনের শাটলার এগিয়ে ছিলেন। বিশ্বের ১৯ নম্বর শাটলার হ্যান তিন গেম পয়েন্ট নষ্ট হতে দেননি। অবশ্য কিছুটা ভাগ্যের সাহায্যও পান তিনি। তাঁর ব্যাকহ্যান্ডে শাটেল নেটে লেগে কোনওক্রমে সিন্ধুর কোর্টে গিয়ে পড়ে। সিন্ধুর কাছে কোনও সুযোগই ছিল তা বাঁচানোর। ২১-১৭ ব্যবধানে প্রথম গেম জিতে নেনে হ্যান। 

দ্বিতীয় গেমে খেলাটা সিন্ধুর 'পাওয়ার ও নেট প্লে' বনাম হ্যানের 'প্লেসমেন্ট'র হয়ে দাঁড়ায়। এই লড়াইয়ে হাসতে হাসতে জয় পান সিন্ধু। দাপুটে মেজাজে মুহূর্তেই ২১-১১ স্কোরে দ্বিতীয় গেম জিতে ম্য়াচে সমতা ফেরান তিনি। ম্যাচের তৃতীয় গেমটা ছিল লড়াই আর লড়াইয়ের। জয়ের জন্য মরিয়া, দুই তারকাই অনবদ্য ব্যাডমিন্টনের প্রদর্শনী করেন। প্রথম ১০ পয়েন্ট সমান সমান ভাগ হলেও, ধীরে ধীরে ম্যাচের রাশ নিজের হাত হ্যান। এক সময় গেমে ৯-১৪ পিছিয়ে পড়েছিলেন সিন্ধু। তবে এরপরেই হয় কামব্যাক। 

টানা সাত পয়েন্ট জয়

পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়ার পর, নাগাড়ে সাত পয়েন্ট তুলে ১৬-১৪ তে এগিয়ে যান সিন্ধু। এরপর হ্যান পয়েন্টের পর পয়েন্ট লড়াই চালিয়ে গেলেও, সিন্ধু আর এই গেমে পিছিয়ে পড়েননি। দুর্ধর্ষ স্ম্য়াশ মেরে ২১-১৮ স্কোরে গেম ও ম্যাচ জিতে নেন সিন্ধু। হ্যানের বিরুদ্ধে এই নিয়ে তিন ম্যাচ খেলে তিনটিই জিতলেন ভারতীয় তারকা শাটলার। টুর্নামেন্টের তৃতীয় বাছাই সিন্ধুর সেমিফাইনারে প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। 

আরও পড়ুন: অলিম্পিক্সের পরই ছন্দহীন, সিঙ্গাপুরে সিন্ধুর ভাগ্যের চাকা ঘুরবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget