এক্সপ্লোর

Singapore Open 2022: রুদ্ধশ্বাস জয় সিন্ধুর, বিদায় প্রণয়-সাইনার, সিঙ্গাপুর ওপেনে ভারতীয়দের দিনটা কেমন গেল?

PV Sindhu: টোকিও অলিম্পিক্সের পর ফের পদক জয়ের সম্ভাবনা তৈরি করেছেন পি ভি সিন্ধু। সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2022) সেমিফাইনালে পৌঁছে গেলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী তারকা।

সিঙ্গাপুর: টোকিও অলিম্পিক্সের পর ফের পদক জয়ের সম্ভাবনা তৈরি করেছেন পি ভি সিন্ধু (PV Sindhu)। সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2022) সেমিফাইনালে পৌঁছে গেলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী তারকা। তবে কোয়ার্টার ফাইনালে তাঁর লড়াই সহজ হয়নি। বেশ কষ্ট করেই জিততে হয়েছে সিন্ধুকে।

সিন্ধুর জয়ের দিনই হেরে টুর্নামেন্টে থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। যিনি ২০১০ সালে ভারতের প্রথম শাটলার হিসাবে সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন। শুক্রবার জাপানের আয়া ওহরির (Aya Ohori) বিরুদ্ধে প্রথম গেমে একেবারেই ছন্দে দেখায়নি সাইনাকে। বাঁ-হাতি শাটলার সহজেই ১৩-২১ ব্যবধানে প্রথম গেম নিজের নামে করেন। দ্বিতীয় গেমে আবার ছবিটা একেবারেই উল্টে যায়। শুরুতেই ৬-১ লিড নিয়ে নেন সাইনা। এই বিশাল লিডটাই শেষ পর্যন্ত সাইনার কাজে লাগে। ওহরি গেমে দুই-একবার ফেরার প্রচেষ্টা করেন। পর পর পয়েন্টও জেতেন বটে, তবে ২১-১৫ তে সাইনা দ্বিতীয় গেম জিতে নিয়ে ম্যাচে সমতায় ফেরেন।

দ্বিতীয় গেম জয়ের আত্মবিশ্বাস নিয়েই তৃতীয় গেমটা শুরু করেন সাইনা। প্রথম থেকেই এই গেমে নিজের দাপট দেখাচ্ছিলেন ভারতীয় শাটলার। ওহরির থেকে এক সময় পাঁচ পয়েন্টের লিড নিয়ে ১৪-৯ এগিয়েও যান সাইনা। ওহরি ম্যাচে ফিরে আসেন। তবে সাইনা নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে লিড অব্যাহত রাখেন। এরপর ২০-১৮ তে এগিয়ে থাকা সাইনা ম্যাচ পয়েন্টও পেয়ে যান। মনে হচ্ছিল সিন্ধুর মতো তিনিও প্রথম গেমের পরাজয় ভুলে এক দুরন্ত কামব্যাকে সেমিফাইনালে নিজের জায়গা পাকা করবেন। কিন্তু পারেননি সাইনা। ভারতীয় শাটলার নিজের রিটার্ন নেটে মারলে ২০-২২ ব্যবধানে তৃতীয় গেম ও ম্যাচ জিতে নেন ওহরি। 

দিনের শুরুতেই পিছিয়ে থেকে সিঙ্গাপুর ওপেনের (Singapore Open Super 500) সেমিফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন পিভি সিন্ধু। এরপর প্রায় একই সময় তিনটি ভিন্ন ম্যাচে এইচ এস প্রণয়, সাইনা নেহওয়াল (Saina Nehwal) এবং এম আর অর্জুন ও ধ্রুব কাপিলার ডাবলস জুটি কোর্টে নেমেছিল সেমিফাইনালের টিকিট বুক করতে। তবে প্রণয় এবং কাপিলা-অর্জুন জুটি তা করতে পারেনি। আশা ছিল সাইনার কাছ থেকে। তিনিও ব্যর্থ হলেন।

ভারতের একমাত্র পদক স্বপ্ন এখন সিন্ধুকে ঘিরে। তিনি যদি জেতেন, ২০১৭ সালের পর প্রথমবার সিঙ্গাপুর ওপেনে ভারতের তেরঙা উড়বে।

আরও পড়ুন: মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, ডেনমার্কের সেই এরিকসেন খেলবেন ম্যান ইউয়ে

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget