এক্সপ্লোর

প্রত্যাশার কথা মাথায় রেখে বোলিং করেন না, জানালেন বুমরাহ

মাত্র ছয় কদম দৌড়, একেবারে অদ্ভূত ধরনের অ্যাকশন। আর তা নিয়েই অধিনায়ক বিরাট কোহলির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছেন বুমরাহ। ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটেই দাপট দেখাচ্ছে তাঁর বল।

সাউদাম্পটন: বিপক্ষ দলের ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ। সেই বুমরাহ কিন্তু তাঁর কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম্যান্স করার কথা ভেবে বোলিং করার প্রয়োজন মনে করেন না। মাত্র ছয় কদম দৌড়, একেবারে অদ্ভূত ধরনের অ্যাকশন। আর তা নিয়েই অধিনায়ক বিরাট কোহলির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছেন বুমরাহ। ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটেই দাপট দেখাচ্ছে তাঁর বল। ভারতীয় দলের বোলিং আক্রমণের মূল অস্ত্র ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিং করতে পছন্দ করেন। একদিনের ক্রিকেটে এক নম্বর বোলার গতকাল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ছয় উইকেটে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ম্যাচের পর বুমরাহ বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমি প্রত্যাশার কথা ভাবি না। দল আমার কাছ থেকে ঠিক কী চাইছে, সেটাই খতিয়ে দেখার চেষ্টা করি। আমি মোটেই মনে করি যে, আমার কোনও খ্যাতি রয়েছে, যার সঙ্গে মানিয়ে চলতে হবে। কারণ, আমি সব কিছু সহজভাবে দেখার চেষ্টা করি। বুমরাহ বলেছেন, আমি চারপাশে কী ঘটছে, সেদিকে নজর রাখি, যাতে আমি শিখতে পারি এবং আমার তূণে নতুন কিছু যোগ করতে পারি। শিখলে কোনও ক্ষতি নয় না। উদাহরণ হিসেবে কেউ যদি আমাকে বলেন যে, বিশ্বে একটা সঠিক অ্যাকশন রয়েছে, তা আমি অনুকরণ করার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বিরুদ্ধে টেস্ট ম্যাচের লেংথে বোলিং করছেন বুমরাহ এবং তা কাজে দিয়েছে। কোহলি বলেছেন, লেংথ বোলেই আস্থা রাখে বুমরাহ। এখন ও যেভাবে বোলিং করছে তাতে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিচ্ছে। একদিনের ক্রিকেটে হাসিম আমলাকে এভাবে আউট হতে দেখিনি। বুমরাহ এতটাই দাপটে বোলিং করছে। বুমরা বলেছেন, প্রস্তুতি একটা বড় ব্যাপার এবং নেটে সফল না হলে কোনো ম্যাচে কোনও পরিকল্পনা তিনি প্রয়োগ করেন না। ২৫ বছরের পেসার বলেছেন, ক্যামেরার পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়। খুব ভালো করে প্রস্তুতি নিয়ে তবেই মাঠে প্রয়োগ করি। বুমরাহর হোমওয়ার্ক নিয়ে স্বয়ং অধিনায়কের গলায় শোনা গিয়েছে তারিফ। উদাহরণ হিসেবে কোহলি বলেছেন, নেটেও বুমরাহর মুখোমুখি হওয়াটা কঠিন ব্যাপার। কারণ, ও ম্যাচের মতো নেটেও একই ধরনের তীব্রতা নিয়ে বোলিং করে। কোহলি বলেছেন, এটাই ওর ধারাবাহিকতার কারণ। নেট ও ম্যাচে ও নিজের খেলার কোনও পরিবর্তন করে না। অধিনায়ক বলেছেন, নেটে বুমরাহকে খেললে যে কোনও ব্যাটসম্যান প্রকৃত ম্যাচ পরিস্থিতিতে অন্য বোলারদের মুখোমুখি হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget