এক্সপ্লোর

SL vs PAK 1st Test: ফের অনবদ্য ইনিংস চান্দিমলের, তৃতীয় দিনের শেষে সুবিধাজনক স্থানে শ্রীলঙ্কা

SL vs PAK: তৃতীয় দিনের শেষে চান্দিমল ৮৬ রানে অপরাজিত রয়েছেন। গত ইনিংসের মতো এই ইনিংসেও চান্দিমলই শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছেন।। বর্তমানে শ্রীলঙ্কার স্কোর ৩২৯ রান ৯ উইকেটের বিনিময়ে।

গল: প্রথম ইনিংসে একাই টেনেছিলেন দলকে, দ্বিতীয় ইনিংসেই ফের এক অনবদ্য অর্ধশতরান করলেন দীনেশ চান্দিমল (Dinesh Chandimal)। শ্রীলঙ্কা-পাকিস্তানের প্রথম টেস্টে (Sri Lanka vs Pakistan 1st Test) চান্দিমলের দুরন্ত ইনিংসের সুবাদেই বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে শ্রীলঙ্কা। 

তৃতীয় দিনে ৩৬/১ থেকে ইনিংস শুরু করে শ্রীলঙ্কান ব্যাটাররা। নাইট ওয়াচম্যান কাসুন রাজিথা শুরুতেই আউট হয়ে গেলেও, লঙ্কান ওপেনার ওশাদা ফার্নান্ডো নিজের খেলা চালিয়ে যান। কুশল মেন্ডিসের সঙ্গে ৯১ রানের পার্টনারশিপ গড়েন তিনি। তবে শেষমেশ ৬৪ রানেই সাজঘরে ফিরতে হয় তাকে। অ্যাঞ্জেলো ম্যাথিউজ প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ব্যর্থ। মাত্র ৯ রান করেন তিনি। তবে আবারও নিজের অনবদ্য ফর্ম বজায় রেখে দুরন্ত ইনিংস খেলেন চান্দিমল।

তৃতীয় দিনের শেষে তিনি ৮৬ রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার স্কোর ৩২৯ রান নয় উইকেটের বিনিময়ে। লিড ৩৩৩ রানের। গত ইনিংসের মতো এই ইনিংসেও চান্দিমলই শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছেন। অবশ্য কুশল মেন্ডিসও ৭৬ রানের সুন্দর একটি ইনিংস খেলেন। তাছাড়া একাধিক শ্রীলঙ্কান ব্যাটার শুরুটা ভাল করেও, কেউই বলার মতো রান করতে পারেননি। পাকিস্তানের হয়ে মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz) পাঁচ ও ইয়াসির শা তিনটি উইকেট নেন। প্রথম ইনিংসে আগুনে বোলিং করলেও এই ইনিংসে এখনও কোনও উইকেট পাননি শাহিন আফ্রিদি।

দিনের শেষে শ্রীলঙ্কার হয়ে ক্রিজে চান্দিমলকে সঙ্গ দিচ্ছেন প্রবথ জয়সূর্য। ইতিমধ্যেই শেষ উইকেটে ২১ রান যোগ করে ফেলেছেন দুইজনে। বাবর আজম শেষ উইকেটে নাসিম শাকে সঙ্গে নিয়েও শতরান পূর্ণ করতে পেরেছিলেন। চান্দিমল তা পারেন কি না, এখন সেটাই দেখার। অবশ্য ম্যাচে ইতিমধ্যেই খানিকটা ব্যাকফুটে পাকিস্তান। গলে শ্রীলঙ্কা ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ২৬৮ রান করে জয় পেয়েছিল। পাকিস্তানকে তাই জিততে হলে যে রেকর্ড রান তাড়া করতে হবে, তা নিশ্চিত।

আরও পড়ুন: কলম্বোয় উত্তাল পরিস্থিতি, গলেই শ্রীলঙ্কা-পাক দ্বিতীয় টেস্ট

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget