এক্সপ্লোর

SL vs PAK 2nd Test: ম্যাথিউজের শততম টেস্টের প্রথম দিনে চন্দিমলের দাপট

Angelo Mathews: চন্দিমলের সঙ্গে ৭৫ রানের পার্টনারশিপ গড়লেও, অর্ধশতরান হল না অ্যাঞ্জেলো ম্যাথিউজের। ৩৬ রানের মাথায় বাবর আজম তার সহজ ক্যাচ ফেললেও, ৪২ রানেই সাজঘরে ফিরলেন তিনি।

গল: প্রথম টেস্ট ম্যাচে আব্দুলা শফিকের পরাক্রমে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। তাই দ্বিতীয় ম্যাচ জিতে (SL vs PAK 2nd Test) সিরিজে সমাতে ফেরাতে মরিয়া শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে রবিবার (২৪ জুলাই) প্রথম দিনের লড়াইয়ে কিন্তু দুই দলের পক্ষেই ৫০-৫০। তর্কের খাতিরে বলা যেতে পারে খানিকটা হলেও এগিয়ে শ্রীলঙ্কা। সৌজন্যে ফের দীনেশ চন্দিমল (Dinesh Chandimal)।

চতুর্থ অর্ধশতরান চন্দিমলের

এই নিয়ে টানা নিজের চতুর্থ টেস্ট ইনিংসে ৫০ রানের গণ্ডি পার করলেন চন্দিমল। তবে আগের টেস্ট ম্যাচের দুই ইনিংসের মতো এই ইনিংসেও তার শতরান অধরা রয়ে গেল। ৮০ রানেই আউট হয়ে সাজঘরে ফিরতে হল তাকে। চন্দিমলের সঙ্গে ৭৫ রানের পার্টনারশিপ গড়লেও, অর্ধশতরান হল না নিজের শততম টেস্ট খেলা আরেক অভিজ্ঞ শ্রীলঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউজের (Angelo Mathews)। ৩৬ রানের মাথায় বাবর আজম তার সহজ ক্যাচ ফেললেও, ৪২ রানেই সাজঘরে ফিরলেন তিনি।

 

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ওশাদা ফার্নান্ডো ওপেনিংয়ে ৯২ রান যোগ করেন। তবে লাঞ্চের আগেই ফার্নান্ডো ৫০ রান করে ফেরেন। রান আউট হন কুশল মেন্ডিসও। লাঞ্চের পরপরই করুণারত্নেও ৪০ রানে সাজঘরে ফেরেন। তারপরেই চতুর্থ উইকেটে ম্যাথিউজ এবং চন্দিমল জুটি বেঁধে লঙ্কাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ম্যাথিউজ আউট হওয়ার ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে ৬৩ রান যোগ করেন চন্দিমল। ডি সিলভা ৩৩ রান করেন।

আগ্রাসী ডিকওয়েলা

দিনের শেষে দিকে নিরোশন ডিকওয়েলা আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ৪৩ বলে ৪২ রানে অপরাজিত রয়েছেন। তাকে সঙ্গ দিচ্ছেন নিজের অভিষেক ম্যাচ খেলা, তরুণ লঙ্কান অলরাউন্ডার দুনিথ ওয়ালালাগে। প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩১৫ রান। শাহিন আফ্রিদিহীন পাকিস্তান বোলিং লাইন আপের হয়ে এদিন সর্বাধিক দুই উইকেট নেন মহম্মদ নওয়াজ। 

আরও পড়ুন: বড় রানের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget