এক্সপ্লোর

Snehasish Ganguly heart blockage: হৃদযন্ত্রে ব্লকেজ! এবার স্টেন্ট বসছে সৌরভের দাদা স্নেহাশীসের বুকেও

Snehasish Ganguly heart blockage Update: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাইল্ড হার্ট অ্যাটাকের খবরে কেঁপে গিয়েছিল কলকাতা তথা গোটা দেশ। অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন্টও বসানো হয় তাঁর। এবার তাঁর দাদা, সিএবি সচিব স্নেহাশীস গঙ্গোপাধ্যায়েরও হৃদযন্ত্রে ধরা পড়ল ব্লকেজ। বসবে স্টেন্ট।

কলকাতা: সৌরভের দাদা স্নেহাশীস গঙ্গোপাধ্যায়েরও হৃদযন্ত্রে ব্লকেজ। বুকে ব্যথা অনুভব করায় উডল্যান্ডসে হয় সিটি অ্যাঞ্জিওগ্রাম। বসানো হবে স্টেন্ট। শীঘ্রই ভর্তি হবেন হাসপাতালে। বছরের দ্বিতীয় দিনই ভারতীয় ক্রিকেটের কামব্যাক কিং, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাইল্ড হার্ট অ্যাটাকের খবরে কেঁপে গিয়েছিল কলকাতা তথা গোটা দেশ। অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন্টও বসানো হয় তাঁর। এবার তাঁর দাদা, সিএবি সচিব স্নেহাশীস গঙ্গোপাধ্যায়েরও হৃদযন্ত্রে ধরা পড়ল ব্লকেজ। বসবে স্টেন্ট। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন স্নেহাশীস।

এরপর, সৌরভের পরামর্শেই হাসপাতালে পরীক্ষা করাতে যান তিনি। উডল্যান্ডস হাসপাতালে হয় সিটি অ্যাঞ্জিওগ্রাম। রিপোর্টে দেখা যায় একটি ব্লকেজ রয়েছে। স্নেহাশীসেরও স্টেন্ট বসানো হবে। শীঘ্রই হাসপাতালে ভর্তি হবেন স্নেহাশীস। তবে, কবে, কোথায় ভর্তি হবেন, সে-ব্যাপারে কিছু জানানো হয়নি। সৌরভের পর তাঁর দাদার অসুস্থতার খবরে ফের চিন্তায় ক্রিকেট মহল। দ্রুত তাঁর সুস্থতা কামনা করছেন ক্রিকেটপ্রেমীরা।

আগামী ২২ জানুয়ারি স্নেহাশিসের বুকে স্টেন্ট বসবে। সৌরভেরও আরও স্টেন্ট বসানো বাকি। শোনা গেল, তিনি আরও কয়েক জন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। তাঁর ক্ষেত্রে দ্বিতীয় দফার স্টেন্ট বসতে পারে এ মাসের শেষের দিকে। প্রসঙ্গত, সৌরভের অসুস্থতার সময় জানা গিয়েছিল, হৃদরোগের ‘ফ্যামিলি হিস্ট্রি’ আছে গঙ্গোপাধ্যায় পরিবারের। অর্থাৎ পারিবারিক ভাবেই হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আছে সৌরভদের। তাছাড়া, সদ্য সৌরভ যেভাবে মৃদু হার্ট অ্যাটাকের শিকার হলেন তা উদ্বেগ বাড়িয়েছে পরিবারের অন্য সদস্যদেরও। সেকারণেই বাড়তি যত্ন নেওয়া হচ্ছে স্নেহাশিসের। তাঁর মেডিক্যাল চেক-আপ করতে গিয়েই ধরা পড়ে ব্লকেজের বিষয়টা।

সেরা শিরোনাম

Neymar Announces Retirement : 'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget