এক্সপ্লোর

IPL 2024 Auction: প্রথমবার নিলামের টেবিলে থাকবেন আজ, কী বলছেন পন্থ?

Rishabh Pant: ২০১৬ সালে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলে অভিষেক হয়  ঋষভের।  এরপর থেকে এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ২৮৩৮ রান করেছে।  সাইক রেট ১৪৭ এর ওপরে। 

দুবাই: গত বছর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন।  ২০২৩  মরশুমের আইপিএলে (TATA IPL 2023) খেলতে পারেননি।  এমনকী গোটা বছরটাই ক্রিকেটের বাইরে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।  বিশ্বকাপও খেলতে পারেননি।  তবে এবারের আইপিএলের ফের ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন দিল্লির উইকেট কিপার ব্যাটার।  শুধু তাই নয়, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে আজ নিলামের টেবিলেও উপস্থিত থাকবেন পন্থ। হ্যাঁ, এই প্রথমবার।  এর আগে কখনও নিলামের টেবিলে দেখা যায়নি পন্থকে। নতুন অভিজ্ঞতা।

দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় পন্থ বলেছেন, " আমি একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছি।  এর আগে কখনও আইপিএল নিলামে উপস্থিত হয়নি।  কেমন ভাবে তা হয় তাও চোখের সামনে থেকে দেখিনি।  ভীষণ উত্তেজিত আজকের নিলাম পর্ব নিয়ে।  আশা করছি, নতুন মরশুমে দিল্লি ক্যাপিটালস আরো শক্তিশালী দল হয়ে উঠবে।"  ২০১৬ সালে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলে অভিষেক হয়  ঋষভের।  এরপর থেকে এই ফ্র্যাঞ্চাইজির  জার্সিতে ২৮৩৮ রান করেছে। স্ট্রাইক রেট ১৪৭ এর ওপরে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Delhi Capitals (@delhicapitals)

এদিকে আজ নিলামের জন্য, প্রাথমিকভাবে ১১৬৬ ক্রিকেটারের তালিকা জমা পড়েছিল। সেখান থেকে ৩৩৩ জনের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। যাঁদের মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে দু'জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। নেদারল্যান্ডসের জোরে বোলার পল ফান মিকেরেন ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজ়ি। যিনি গতবার ছিলেন কলকাতা নাইট রাইডার্সে।

আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন। এবার দলের মেন্টর হিসাবে ফিরেছেন অধিনায়ক হিসাবে দলকে দুটি আইপিএল জেতানো গৌতম গম্ভীর। কেকেআরের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৩ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ১২ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৬৭ কোটি ৩০ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ৩২ কোটি ৭০ লক্ষ টাকা।

দলগুলোর মধ্যে চেন্নাইয় সুপারকিংসের (Chenai Super Kings) কাছে রয়েছে ৩১.৪ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে ২৮.৯৫ কোটি, গুজরাত টাইটান্সের কাছে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা, কেকেআরের হাতে ৩২.৭ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টসের ১৩.১৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের রয়েছে ১৭.৭৫ কোটি টাকা, পঞ্জাব কিংসের রয়েছে ২৯.১ কোটি টাকা, আরসিবির হাতে রয়েছে ২৩.২৫ কোটি টাকা। এছাড়া রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ১৪.৫ কোটি টাকা ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৩৪ কোটি টাকা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget