এক্সপ্লোর

Duleep Trophy: দলীপ ট্রফিতে মনোজদের কোচ হলেন সৌরাশিস, শুরু করে দিলেন অঙ্ক কষা

BCCI Domestic: দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য বড় দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Saurasish Lahiri)। বাংলা সিনিয়র দলের সহকারী কোচ এবার দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের কোচ হলেন।

কলকাতা: দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য বড় দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Saurasish Lahiri)। বাংলা সিনিয়র দলের সহকারী কোচ এবার দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের কোচ হলেন।
৮ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফি দিয়েই শুরু হচ্ছে এবারের ঘরোয়া ক্রিকেটের মরসুম। পূর্বাঞ্চলের কোচ হওয়ার পর সৌরাশিস বলেছেন, 'দীর্ঘদিন পূর্বাঞ্চলের হয়ে খেলেছি আর তারপর যখন সেই দলকে কোচিং করানোর সুযোগ পেয়েছি, আলাদা অনুভূতি তো হবেই। এরকম স্বীকৃতি পেলে ভাল লাগে, বিশেষ করে আমার সংক্ষিপ্ত কোচিং কেরিয়ারে। আমি সিএবি এবং যাঁরা আমাকে যোগ্য ভেবেছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই।'
সৌরাশিস যোগ করেছেন, 'আমাদের দলে দারুণ ভারসাম্য। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই পুরনো ফর্ম্যাটে এবারের দলীপ ট্রফি আয়োজন করছে বলে।' বাংলা থেকে দলে সুযোগ পেয়েছেন সাতজন। অধিনায়ক মনোজ তিওয়ারিও বাংলার। সৌরাশিস বলেছেন, 'বাংলার সকলকেই ভালমতো চিনি। বাকিদেরও প্র্যাক্টিসে দেখে নেব। সব দলই একইরকম পরিস্থিতিতে মাঠে নামবে।'

দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য পূর্বাঞ্চল দল বেছে নেওয়া হয়েছে বৃহস্পতিবার। দলে রাখা হয়েছে ১৫ ক্রিকেটারকে। যাঁদের মধ্যে সাতজন বাংলার। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে মনোজ তিওয়ারিকে। যিনি এখন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী।

সক্রিয় রাজনীতিতে যোগ দিলেও ক্রিকেট ছাড়েননি মনোজ। গত মরসুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেন। সেঞ্চুরিও করেন। সীমিত ওভারের ক্রিকেটে না খেললেও তিনি যে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন, জানিয়েছেন মনোজ। তারপরই তাঁকে দলীপ ট্রফির দলেও রাখা হয়েছে।

৮ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে দলীপ ট্রফি। এবার ফের আঞ্চলিক ফর্ম্যাটে করা হচ্ছে এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাঁচিতে পূর্বাঞ্চলের দল নির্বাচন ছিল । বাংলার প্রতিনিধি হিসাবে সেই বৈঠকে ছিলেন শুভময় দাস। দলে সুযোগ পেয়েছেন বাংলার মোট সাত ক্রিকেটার । মনোজ ছাড়া বাকিরা হলেন সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, শাহবাজ আমেদ, ঈশান পোড়েল ও আকাশ দীপ । চারজন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। সেখানেও বাংলার সায়নশেখর মণ্ডলকে রাখা হয়েছে ।

আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাচ্ছেন, হার্দিক যেন ধোনির প্রতিচ্ছবি

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget