এক্সপ্লোর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট থেকে যাচ্ছেন সৌরভ, সচিব অভিষেক, বার্ষিক সাধারণ সভা আগামীকাল

দীর্ঘ চার বছর পরে সিএবি-র বার্ষিক সাধারণ সভা হবে আগামীকাল বিকেলে। কোনও পদে প্রতিদ্বন্দ্বিতা না হওয়ায় বার্ষিক সাধারণ সভায় নির্বাচনী প্রক্রিয়া থাকছে না। সংস্থার অডিট রিপোর্ট-সহ এজিএমের অন্যান্য নিয়মমাফিক বিষয় সারা হবে।

কলকাতা: সিএবি প্রেসিডেন্ট পদে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি-র মসনদে পুনর্বহাল হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সঙ্গে সচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অভিষেক ডালমিয়া। লোঢা কমিটির সুপারিশ মেনে নেওয়ার পর শনিবার হতে চলেছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, পছন্দের প্রার্থীদের নিয়ে প্রতিকূলতা সামলাতে হতে পারে সৌরভকে। কারণ, শাসকগোষ্ঠীর প্যানেলের কয়েকজন প্রার্থীকে নিয়ে বিরোধী গোষ্ঠীর প্রধান দুই মুখ – বিশ্বরূপ দে ও সুবীর গঙ্গোপাধ্যায়ের আপত্তি ছিল। বিশেষ করে যুগ্ম-সচিব পদপ্রার্থী দেবব্রত দাসকে নিয়ে ক্ষোভ ছিল বিরোধী গোষ্ঠীর কর্তাদের। ওই পদে প্রার্থী দেওয়ার কথাও বিরোধীরা ভেবেছিলেন বলে সিএবি সূত্রে খবর। তবু, শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক গোষ্ঠীর পুরো প্যানেলই ক্ষমতায় আসতে চলেছে। লোঢার সুপারিশ মেনে সুশান্তরঞ্জন উপাধ্যায়কে নির্বাচনী অফিসার নিয়োগ করেছিল সিএবি। বৃহস্পতিবার রাতে তিনি বিবৃতি দিয়ে জানান, প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভাইস প্রেসিডেন্ট পদে নরেশ ওঝা, সচিব পদে অভিষেক ডালমিয়া, যুগ্ম-সচিব পদে দেবব্রত দাস ও কোষাধ্যক্ষ পদে দেবাশিস গঙ্গোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, সুশান্তরঞ্জন বিবৃতি দিয়ে জানিয়েছেন, সিএবি-র সদ্যগঠিত এপেক্স কাউন্সিলের সদস্য হিসাবে অর্ধেন্দু কুমার ঘোষ, গৌতম গোস্বামী, জয়দীপ কোলে, মিন্টু দাস, নুমাজার মেটা, প্রবীর চক্রবর্তী, রাজীব ঘোষ, সম্রাট ভৌমিক, সঞ্জয় দত্ত, সুব্রত সাহা ও সুশান্ত বন্দ্যোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দীর্ঘ চার বছর পরে সিএবি-র বার্ষিক সাধারণ সভা হবে আগামীকাল বিকেলে। কোনও পদে প্রতিদ্বন্দ্বিতা না হওয়ায় বার্ষিক সাধারণ সভায় নির্বাচনী প্রক্রিয়া থাকছে না। সংস্থার অডিট রিপোর্ট-সহ এজিএমের অন্যান্য নিয়মমাফিক বিষয় সারা হবে। ২০১৪ সালের জুলাইয়ে যুগ্মসচিব হিসাবে সিএবি প্রশাসনে প্রবেশ করেন সৌরভ। পরের বছর জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর প্রেসিডেন্ট পদে আসীন হন। আরও দশ মাসের জন্য তিনি দায়িত্বে থাকবেন। লোঢার সুপারিশ মেনে আগামী জুলাইয়ে তাঁকে কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। প্রশাসক হিসাবে ছয় বছরের মেয়াদ শেষ হচ্ছে বলে। তবে কুলিং অফে যাওয়ার আগে ডালমিয়া-পুত্র অভিষেক আরও দুবছর পদাধিকারী থাকতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget