এক্সপ্লোর

লোঢা কমিটির সুপারিশের হাত ধরে পালাবদল, বোর্ড-রাজনীতিতে নতুন মুখ সৌরভ?

নয়াদিল্লি : বিচারপতি লোঢা সুপারিশে সুপ্রিম কোর্টের সিলমোহর৷ ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই-এ বৈপ্লবিক পালাবদলের ইঙ্গিত! নতুন সমীকরণ৷ নতুন সম্ভাবনা৷ লোঢা সুপারিশ কার্যকর হলে চমকপ্রদ উত্থান-পতনের সাক্ষী থাকতে পারে বিসিসিআই৷ একদিকে, নিয়মের গেরোয় যেমন গদি হারাবেন বহু হেভিওয়েট, অন্যদিকে বোর্ড প্রশাসনে গুরুত্ব বেড়ে যেতে পারে কারও কারও৷ সেক্ষেত্রে বোর্ড-রাজনীতির দৌড়ে বেশ কয়েক ধাপ যিনি এগিয়ে যাবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা, তাঁর নাম সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ঠিক কোন সমীকরণে? একবার দেখে নেওয়া যাক বিসিসিআইয়ের বর্তমান পরিকাঠামো৷ বোর্ড সচিব অজয় শিরকে৷ যিনি আবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি৷ খোদ মহারাষ্ট্রেই রয়েছে তিনটি ক্রিকেট সংস্থা৷ মুম্বই, মহারাষ্ট্র ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন৷ অর্থাত্‍, লোঢা সুপারিশ কার্যকর হলে রোটেশন পদ্ধতিতে তিনটির মধ্যে একটি ক্রিকেট অ্যাসোসিয়েশন ভোটাধিকার পাবে৷ সেক্ষেত্রে আগামী নির্বাচনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটাধিকার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ৷ শিরকের ফেরার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ৷ বিসিসিআইয়ের পাঁচজন সহ-সভাপতির মধ্যে সত্তরোর্ধ্ব হওয়ায় পদ ছাড়তে হবে সি কে খন্না ও গঙ্গারাজুকে৷অন্যদিকে, বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থা থেকেও সরতে হতে রাঘব-বোয়ালদের৷ শরদ পওয়ার৷ বয়স ৭৫ বছর৷ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি৷ লোঢা সুপারিশ চালু হলে সত্তরোর্ধ্ব ব্যক্তি হিসেবে ওই পদ আঁকড়ে আর থাকতে পারবেন না পওয়ার৷ নারায়ণস্বামী শ্রীনিবাসন৷ বয়স ৭১৷ এবার লোঢা সুপারিশ অনুযায়ী সত্তরোর্ধ্বদের তালিকায় ঢুকে পড়ছেন তিনিও৷ ফলে, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদটিও হাতছাড়া হতে চলেছে শ্রীনির৷ ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, এই পরিস্থিতিতে বোর্ড-রাজনীতির দৌড়ে এগিয়ে রয়েছেন দু’জন৷ একজন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ অন্যজন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাজীব শুক্ল৷ ক্রিকেট প্রশাসনে ৯ বছরের মেয়াদ পূর্ণ হতে দু’জনেরই বাকি অনেকদিন৷ ভারতীয় ক্রিকেট প্রশাসনের একাংশের মত, সিএবির ক্রিকেট প্রশাসনে আসার পাশাপাশি সৌরভের পাখির চোখ অবশ্যই বিসিসিআই এবং আইসিসির মসনদ৷ লোঢা সুপারিশ কার্যকর হওয়ার পর বোর্ডের আগামী নির্বাচনের আগে সেই দৌড়ে প্রাক্তন ভারত অধিনায়ক অনেকটাই এগিয়ে গেলেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget