এক্সপ্লোর

Sourav Ganguly Mother: হাসপাতালে রাতেই দেওয়া হল রক্ত, কেমন আছেন সৌরভের মা?

Nirupa Ganguly: বৃহস্পতিবার দুপুরে শারীরিক অস্বস্তিবোধ করায় বাড়িতেই তাঁর ইসিজি করানো হয়। তাঁর বয়সের কথা মাথায় রেখে চিকিৎসক নিরূপা গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

সন্দীপ সরকার, কলকাতা: কমে গিয়েছে হিমোগ্লোবিন। নেমেছে প্লেটলেট। পরিস্থিতি সামাল দিতে রাতেই রক্ত দিতে হল নিরূপা গঙ্গোপাধ্যায়কে (Nirupa Ganguly)। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। উদ্বেগের মধ্যেও যা কিছুটা স্বস্তি দিচ্ছে গঙ্গোপাধ্যায় পরিবারকে।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই অস্বস্তিবোধ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মা। বাড়িতেই তাঁর ইসিজি করা হয়েছিল। তবে রিপোর্ট খুব একটা আশাব্যাঞ্জক না হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় (Nirupa Ganguly)।

বৃহস্পতিবার দুপুরে শারীরিক অস্বস্তিবোধ করায় বাড়িতেই তাঁর ইসিজি করানো হয়। তাঁর বয়সের কথা মাথায় রেখে চিকিৎসক নিরূপা গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাক্তার আফতাব খান।

স্নেহাশিস জানান, তাঁর মায়ের মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে। যদিও চিকিৎসার ক্ষেত্রে সমস্যা দেখা দেয় নিরূপাদেবীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায়। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন সৌরভ ও স্নেহাশিস দুজনই। শনিবার সিএবি-র প্রতিষ্ঠা দিবস। সেদিন আবার রক্তদান শিবিরও হয়। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সিএবি-তে একটি সাংবাদিক বৈঠক ছিল। যদিও হাসপাতালে থাকায় সেই বৈঠকে যোগ দিতে পারেননি সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস। তিনি ভার্চুয়ালি যোগ দেন। সেখানেই তিনি জানান যে, নিরূপাদেবী অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে।

কেমন আছেন নিরূপাদেবী? শুক্রবার গঙ্গোপাধ্যায় পরিবার থেকে জানানো হল, তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেশ কমে গিয়েছিল। সেই সঙ্গে প্লেটলেট কাউন্টও কম ছিল। যে কারণে রাতেই নিরূপাদেবীকে রক্ত দিতে হয়। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না তাঁকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। বয়সজনিত কারণেই কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানেই রাখা হয়েছে তাঁকে। সৌরভ ও স্নেহাশিসও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। নিরূপাদেবীর শারীরিক অবস্থার প্রত্যেক মুহূর্তের আপডেট দেওয়া হচ্ছে তাঁদের।

আরও পড়ুন: প্রত্যাবর্তনের ম্যাচে রান পেলেন না পৃথ্বী, ইডেনে সূরযের স্বপ্নের বলে ফিরলেন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget