এক্সপ্লোর

Sourav Ganguly: বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চান? প্রশ্ন শুনে সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন...

West Bengal Chief Minister: সাম্প্রতিক সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে সঙ্গী হয়ে গিয়েছিলেন।

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, প্রাক্তন বিসিসিআই প্রধান, বিভিন্ন সময়ে বিভিন্ন বড় দায়িত্ব পালন করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে সঙ্গী হয়ে গিয়েছিলেন। লন্ডনেও মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে তিনি ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করেন। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে এক মঞ্চ ভাগ করে প্রবল সমালোচনারও সম্মুখীন হন। অনেকের মনে হয়েছিল তিনি হয়তো শাসক দলে যোগ দেবেন।

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হয়। কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া সহজ ও সুস্পষ্ট, 'আমি এই বিষয়ে আগ্রহী নই।' তাঁকে পরবর্তীতে প্রশ্ন করা হয় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকলেও তিনি কী এমনই বলবেন? সেক্ষেত্রেও কিন্তু সৌরভের জবাবের কোনও হেরফের হয়নি।

তবে ক্রিকেটার থেকে ক্রিকেট প্রশাসক হওয়া সৌরভ কিন্তু খেলার সঙ্গে জুড়ে থাকতে আগ্রহী। তিনি ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ হওয়ার সুযোগ পেলে, সেই বিষয়ে যথেষ্টই আগ্রহী, কোনওরকম দ্বিধা না করেই সেটা জানিয়ে দেন সৌরভ। 'আমি এই বিষয়ে কখনও তেমন ভাবিনি কারণ আমি খুব পরপরই ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করেছি। ২০১৩ সালে ক্রিকেট খেলা শেষ করি আমি, তারপর বোর্ড সভাপতি হই। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতই বলবে। আমার বয়স তো এখন সবে ৫০ (৫৩), তাই এখনও খানিকটা সময় রয়েছে। দেখা যাক। কিন্তু হ্যাঁ, এইরকম কোনও সুযোগ পেলে আমি আগ্রহী। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।' বলেন তিনি।

বর্তমান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রসঙ্গে অবশ্য বেশ আশাবাদীই শোনায় তাঁকে। গম্ভীর শুরুটা মন্থরভাবে করলেও তিনি সময়ের সঙ্গে সঙ্গে শিখে, ভুলত্রুটি শুধরে আরও উন্নত হবেন বলেই আশাবাদী সৌরভ। 'গৌতম ভালই কাজ করছে। নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে ওর শুরুটা মন্থরভাবে হয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ও। এই (ইংল্যান্ড) সিরিজ়টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ওর জন্য। মাত্র এক বছরই হয়েছে ও দায়িত্ব নিয়েছে। আমার তরফে ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। অস্ট্রেলিয়া সফরে ও কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল বটে। কিন্তু বাকিদের মতো ও শিখবে, আরও উন্নত হবে।' মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget