এক্সপ্লোর

Sourav Ganguly: পরবর্তী প্রজন্মের উন্নতিতে আগ্রহী, আর্থিক পুরস্কারের পুরোটাই ফিরিয়ে দিলেন মোহনবাগান রত্ন সৌরভ

Mohun Bagan day: মোহনবাগান দলের পরবর্তী তারকাদের উন্নতি সাধনে তাঁর আর্থিক পুরস্কারের টাকা ব্যবহার হোক বলে ইচ্ছাপ্রকাশ করেন সৌরভ।

কলকাতা: সোমবার, ২৯ জুলাই ছিল মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস (Mohun Bagan day) ছিল। এদিনই পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুয়ায়ী সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেওয়া হল 'মোহনবাগান রত্ন' (Mohun Bagan Ratna)। এই পুরস্কারের সঙ্গে আর্থিক পুরস্কারও থাকে। তবে সেই টাকা নিলেন না সৌরভ না। সম্পূর্ণ টাকাই দিলেন তিনি।

মোহনবাগান রত্ন হিসাবে দুই লক্ষ টাকা আর্থিক পুরস্কারও পাওয়ার কথা সৌরভের। কিন্তু দলের পরবর্তী তারকাদের উন্নতি সাধনে সেই টাকা ব্যবহার হোক বলে ইচ্ছাপ্রকাশ করেন সৌরভ। পুরস্কারের সম্পূর্ণ টাকাই ফিরিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সৌরভ অতীতে সবুজ মেরুনের হয়ে খেলেওছেন। এদিন কীভাবে সৌরভকে মোহনবাগানে সই করানো হয়েছিল, সেই ঘটনার বিবরণও শোনা যায় সবুজ মেরুন সভাপতি টুটু বসুর গলায়।

এদিন মোহনবাগান দিবস উপলক্ষ্যে এমনিই সবুজ মেরুন তাঁবু দারুণভাবে সাজানো হয়েছিল। বিকেলে জমকালো অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেরা খেলোয়াড় থেকে সেরা রেফারি, না না পুরস্কার দেওয়া হয় ক্লাবের তরফে। সৌরভকে একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে তোলা হয়। উত্তরীয় পরিয়ে এবং পদক দিয়ে সম্মান জানানোও হয়। সেইসব গ্রহণ করলেও, আর্থিক পুরস্কার নাকচ করে দিলেন 'মহারাজ'। ক্লাবের উন্নতির স্বার্থে তাঁর এই কর্মকাণ্ড সকল ক্রীড়াপ্রেমীরই মন জিতেছে।

সৌরভ বরাবরই ফুটবলপ্রেমী। সেন্ট জেভিয়ার্স দলকে নেতৃত্ব দিতেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ক্রিকেটার নয়, ছোটবেলা তিনি স্বপ্ন দেখতেন বড় হয়ে ফুটবলার হবেন। ক্রিকেটার হওয়ার পরেও কমেনি তাঁর ফুটবল প্রেম। দিয়েগো মারাদোনার ভক্ত সৌরভ। ভাল লাগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। বাংলার ফুটবল মাঠের খোঁজ খবরও রাখেন নিয়মিত। এদিন অনুষ্ঠানমঞ্চে সৌরভের গলায় তাঁর স্মৃতিচারণাও শোনা যায়। কীভাবে তিনি বাবার কার্ড নিয়ে প্রায়শই মোহনবাগানের খেলা দেখতে আসতেন, সেই কাহিনীও শোনা যায়।

প্রসঙ্গত, মোহনবাগানের পাশাপাশি সৌরভকে এ বছরই ইস্টবেঙ্গলও বিশেষ সম্মান জানাতে চলেছে। ১লা অগাস্ট ইস্টবেঙ্গলের তরফে ভারত গৌরব সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেদিনই পালিত হবে ইস্টবেঙ্গল দিবস। সেদিন আবার ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট ফ্রাঞ্চাইজির এক বৈঠকে রাজধানীতে থাকার কথাও রয়েছে। তবে যা খবর, তাতে সকাল সকাল সেই বৈঠক সেরে বিকেলেই সৌরভ শহরে ফিরে আসবেন। উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গলের অনুষ্ঠানেও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নিয়মরক্ষার তৃতীয় টি-২০ ম্যাচে নজরে শ্রীলঙ্কার ব্যাটিং, একাদশে কোনও বদল ঘটাবে ভারত? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget