এক্সপ্লোর

IND vs SL: নিয়মরক্ষার তৃতীয় টি-২০ ম্যাচে নজরে শ্রীলঙ্কার ব্যাটিং, একাদশে কোনও বদল ঘটাবে ভারত?

Indian Cricket Team: ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমন গিল নেক স্প্যাজ়মে ভুগছেন। এই চোটের কারণে তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।

পাল্লেকেলে: তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দুই টি-টোয়েন্টিতেই দাপুটে মেজাজে জয়। ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ় (IND vs SL) নিজেদের নামে করে ফেলেছে ভারতীয় দল। আজ নিয়মরক্ষার ম্যাচে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে একদিকে যেখানে শ্রীলঙ্কা নিজেদের ব্যাটিংয়ে উন্নতি ঘটিয়ে হোয়াইটওয়াশ রোখার জন্য বদ্ধপরিকর হবে, সেখানে ভারতের সামনে সঞ্জু স্যামসন, খলিল আমেদ, যারা সিরিজ়ে তেমন সুযোগই পাননি, তাঁদের পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে।

শ্রীলঙ্কান টপ অর্ডারের তিন ব্যাটার কিন্তু এই সিরিজ়ে ভালই পারফর্ম করেছেন। পাথুম নিসাঙ্কা সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক, কুশল মেন্ডিস এবং কুশল পারেইরাও রান পেয়েছেন। তবে তা সত্ত্বেও দুই ম্যাচেই শ্রীলঙ্কান ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ম্যাচে ৩০ রানে নয় উইকেট হারায় দ্বীপরাষ্ট্র, দ্বিতীয় ম্যাচে ৩২ রানের ব্যবধানে পড়ে সাত উইকেট। এর মূল কারণ দলের মিডল অর্ডারের সম্পূর্ণ ব্যর্থতা। অধিনায়ক চরিথ আসালঙ্কা নিজেই ব্যাট হাতে নিরাশ করেছেন। দুই ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে শূন্য ও ১৪ রান। তাই শেষ ম্যাচে নিজের প্রভাব ফেলতে মরিয়া হবেন তিনি।

লঙ্কান দলে অবশ্য খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে প্রাক্তন অধিনায়ক দাসুন শনাকা বিগত তিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেই খাতার খোলার আগে সাজঘরে ফিরেছেন। তাঁর বদলে অভিজ্ঞ দীনেশ চণ্ডীমল বা আভিষ্কা ফার্নান্ডোকে একাদশে সুযোগ দেওয়া হতে পারে। ভারতের ক্ষেত্রে এটা আবার দলের তথাকথিত রিজার্ভদের পরখ করে নেওয়ার এক সুযোগ বটে। 

চার দিনের মধ্যে এই নিয়ে দুই দল তৃতীয় ম্যাচ খেলতে নামবে। তাই দলের ফাস্ট বোলারদের মধ্যে কাউকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হলেও হতে পারে। সেক্ষেত্রে খলিল আমেদ বাইরে বসে রয়েছেন। তাঁকে একাদশে আবার সুযোগ দেওয়া হতে পারে। আবার ওয়াশিংটন সুন্দরকেও খেলিয়ে দেখে নেওয়া যেতে পারে। শুভমন গিলের ফিটনেস নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই নেক স্প্যাজ়মে ভুগছিলেন তিনি। সেই চোটের কারণেই দলের সহ-অধিনায়কের আজকের ম্যাচ খেলা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে টপ অর্ডারে স্যামসনের শিকে ছিঁড়তে পারে। এবার দেখার টিম ইন্ডিয়া দলে আদৌ কোন বদল ঘটায় কি না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রোহিত-কোহলিকে অনুশীলনে বাধা! কী কারণে কলম্বোয় মাঠে নামতে পারলেন না বিরাটরা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget