এক্সপ্লোর

অস্ট্রেলিয়া সফরে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বিরাটদের! অত্যন্ত হতাশাজনক, মন্তব্য সৌরভের

এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা বিরাটদের। দু’দল তিনটি টি-২০ ম্যাচ খেলবে। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে চারটি টেস্ট ম্যাচ হবে।

নয়াদিল্লি: এ বছরের শেষদিকে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় গিয়ে মাঠে নামার আগে ১৪ দিনের জন্য হোটেলবন্দি হয়ে থাকতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এতদিন কোয়ারেন্টিনে থাকার শর্তে অখুশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারতীয় ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকার সময়সীমা কমানোর পক্ষে সওয়াল করেছেন। এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা বিরাটদের। দু’দল তিনটি টি-২০ ম্যাচ খেলবে। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে চারটি টেস্ট ম্যাচ হবে। এর আগে ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজ ২-১ ফলে জিতেছিলেন বিরাটরা। এবার তাঁরা বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রাখার জন্য লড়াই করবেন। এ বিষয়ে বিসিসিআই সভাপতি জানিয়েছেন, ‘আমরা এই সফরের বিষয়টি নিশ্চিত করেছি। ডিসেম্বরে আমরা অস্ট্রেলিয়ায় আসছি। আমরা শুধু চাই কোয়ারেন্টিনে থাকার দিন কমানো হোক। কারণ, আমরা চাই না খেলোয়াড়রা অতদূরে গিয়ে দু’সপ্তাহ হোটেলের ঘরে বসে থাকুক। সেটা অত্যন্ত হতাশাজনক ও পীড়াদায়ক। মেলবোর্ন ছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাকি সব জায়গায় করোনা ভাইরাস পরিস্থিতি ভাল। তাই আশা করি কোয়ারেন্টিনের সময়সীমা কমানো হবে এবং আমরা ক্রিকেটে ফিরব।’ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রায় এক মাস আগে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ দল। ইংল্যান্ডে পৌঁছনোর পর জেসন হোল্ডারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়। তবে ভারতীয় ক্রিকেটাররা এতদিন কোয়ারেন্টিনে থাকুন, সেটা চান না সৌরভ। ভারতীয় দল শেষবার যখন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল, তখন বল-বিকৃতির দায়ে নির্বাসিত ছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার। এবার কোনও অঘটন ছাড়া তাঁরা দু’জনেই খেলবেন। ফলে ভারতের লড়াই সহজ হবে না। বিসিসিআই সভাপতিও সেটা জানেন। তিনি বলেছেন, ‘এই সিরিজে কঠিন লড়াই হবে। দু’বছর আগে যে পরিস্থিতি ছিল, এবার সেরকম হবে না। অস্ট্রেলিয়া দল অত্যন্ত শক্তিশালী। তবে আমাদের দলও ভাল। আমাদের ব্যাটিং, বোলিং দুটোই ভাল। আমাদের শুধু ভাল ব্যাটিং করতে হবে। সেরা দলকে বিদেশে ভাল ব্যাটিং করতেই হবে। আমরা যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানে সাফল্য পেয়েছিলাম, তখন টেস্ট ম্যাচে ৪০০-৫০০-৬০০ রান করছিলাম। আমি বিরাটকেও সে কথা বলেছি।’ অস্ট্রেলিয়া দলে এবার স্মিথ-ওয়ার্নার থাকলেও, বিরাটের নেতৃত্বে ভারত সাফল্য পাবে বলেই আশাবাদী সৌরভ। তিনি এ বিষয়ে বলেছেন, ‘বিরাট কোহলি সবসময় খেলার মান উঁচুতে নিয়ে যায়। ও যখন খেলতে নামে, দল নিয়ে মাঠে নামে, তখন আমি টিভিতে খেলা দেখি। আমি শুধু এটাই আশা করি না যে ওরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলবে। আশা করি ওরা জিতবে। তাই বিরাটকে খেলার মান বজায় রাখতে হবে। ওর অধিনায়কত্বে এই সিরিজ মাইলফলক হয়ে থাকবে। বিশ্বকাপের চেয়েও এই সিরিজের গুরুত্ব বেশি।’ এ বছরের এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে বলে আগেই ঘোষণা করেছেন সৌরভ। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ হওয়াও অনিশ্চিত। এই পরিস্থিতিতে এ বছর আইপিএল কি হবে? বিসিসিআই সভাপতি আশাবাদী। তিনি জানিয়েছেন, ‘আমি চাই না আইপিএল ছাড়া এ বছরটা শেষ হোক।’ এ মাসেই হয়তো টি-২০ বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। তার উপরেই আইপিএল-এর ভাগ্য নির্ধারিত হবে বলে জানিয়েছেন সৌরভ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget