এক্সপ্লোর

অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটের যোগ্য নন সৌরভ, দাবি বুকাননের

২০০৮, ২০০৯ ও ২০১০ সালের আইপিএল-এ কেকেআর-এর হয়ে খেলেন সৌরভ। তখন কোচ ছিলেন বুকানন।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন অস্ট্রেলিয়া ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচ জন বুকানন। তাঁর দাবি, ক্রিকেটার বা অধিনায়ক হিসেবে টি-২০ ফর্ম্যাটে খেলার যোগ্যতা ছিল না সৌরভের। কারণ, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অধিনায়ককে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। সেই ক্ষমতা সৌরভের ছিল না। ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের আইপিএল-এ কেকেআর-এর হয়ে খেলেন সৌরভ। প্রথম বছর তিনিই অধিনায়ক ছিলেন। কিন্তু দ্বিতীয় বছর দক্ষিণ আফ্রিকায় হওয়া আইপিএল-এ বাংলার মহারাজকে সরিয়ে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালামকে অধিনায়ক করেন বুকানন। সেবার তিনি অধিনায়কের দায়িত্ব ভাগ করে দেওয়ার তত্ত্ব চালু করার কথা জানান। ২০১০ সালে অবশ্য অধিনায়কত্ব ফিরে পান সৌরভ। তবে দলের পারফরম্যান্স ভাল না হওয়ায় পরের বছর তাঁকে ছেঁটে ফেলে কেকেআর। ২০১১ সালের আইপিএল-এর মাঝামাঝি সময়ে তাঁকে দলে নেয় পুণে ওয়ারিয়র্স। পরের বছরও তিনি পুণের হয়েই খেলেন। কোনওবারই তাঁর দল উল্লেখযোগ্য সাফল্য পায়নি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভের সমালোচনা করে বুকানন বলেছেন, ‘আমার সেই সময় মনে হয়েছিল, অধিনায়ককে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং তার খেলাও ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের উপযুক্ত হতে হবে। সেই কারণেই আমি সৌরভের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম। আমার বিশ্বাস হয়নি, ও ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেলার উপযুক্ত। ওকে এই ফর্ম্যাটের অধিনায়ক হিসেবেও আমি উপযুক্ত মনে করিনি।’ ২০০৯ সালের আইপিএল-এ ম্যাকালামের নেতৃত্বে কেকেআর লিগ টেবলে সবার নীচে শেষ করার পর অধিনায়কের দায়িত্ব ভাগ করে দেওয়ার তত্ত্ব নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বুকানন। তবে তিনি এখনও এই তত্ত্বেই বিশ্বাসী। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, একজনের পক্ষে খেলার সবকিছু বোঝা কঠিন। অধিনায়ককে বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। সেই কারণেই মাঠে সবাইকেই অধিনায়কের দায়িত্ব পালন করতে হয়। আমি এই কথাই বলেছিলাম।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget