এক্সপ্লোর

ধোনির উত্থানের পিছনে রয়েছে সৌরভের আত্মত্যাগ, বললেন বীরেন্দ্র সহবাগ

নয়াদিল্লি: ক্রিকেটের অন্যতম সেরা মারকুটে ওপেনার বীরেন্দ্র সহবাগ। খোলামেলা কথাবার্তাতেও তাঁর জুড়ি মেলা ভার। তিনি বলেছেন, মহেন্দ্র সিংহ ধোনি আজ যে পর্যায়ে পৌঁছেছেন, তার পিছনে রয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান। একটি সংবাদ চ্যানেলকে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘আমরা তখন ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষানিরীক্ষা করছিলাম। আমরা ঠিক করেছিলাম, ওপেনিং পার্টনারশিপে ভালো রান উঠলে তিন নম্বরে নামবেন সৌরভ। কিন্তু ওপেনিং পার্টনারশিপ ভালো না হলে ইরফান পাঠান বা ধোনির মতো পিঞ্চ হিটারকে পাঠানো হবে দ্রুত রান তুলতে’। সহবাগ আরও বলেছেন, ‘সৌরভ ওই সময় ধোনিকে তিন-চারটি ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। খুবই কম অধিনায়ক রয়েছেন যিনি প্রথমে নিজের ব্যাটিং পজিশন বীরেন্দ্র সহবাগকে এবং পরে নিজের ৩ নম্বর পজিশন ধোনিকে ছেড়ে দেবেন। দাদা তা না করলে ধোনি এত বড় প্লেয়ার হতে পারতেন না। সৌরভ সব সময়ই নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পক্ষপাতী ছিলেন’। ২০০৫-এ ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়ার পর রাহুল দ্রাবিড় অধিনায়ক হন। ধোনির সম্পূর্ণ একজন ক্রিকেটার ও যথার্থ ফিনিসার হয়ে ওঠার ক্ষেত্রে দ্রাবিড়ের অবদানের কথাও উল্লেখ করতে ভোলেননি বীরু। সহবাগ বলেছেন, ‘দ্রাবিড়ের অধিনায়কত্বর সময় ধোনিকে ফিনিসারের ভূমিকা দেওয়া হয়। কয়েকবার খারাপ শট খেলে আউট হয়ে যান তিনি এবং এজন্য একবার দ্রাবিড় তাঁকে বকাঝকা করেছিলেন। তারপর থেকেই ধোনি নিজের মনোভাব একেবারেই বদলে ফেলেন এবং দুর্দান্ত ফিনিসার হয়ে ওঠেন। যুররাজের সঙ্গে ধোনির যে পার্টনারশিপ গড়ে উঠেছিল, তা অবিস্মরণীয়’। উল্লেখ্য, ২০০৪-এ সৌরভের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অভিষেক হয়। এক বছরের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে ১৪৮ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছিলেন ধোনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget