এক্সপ্লোর

১৭৭ রানে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

পার্থ: সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজে এগিয়ে গেল ফাফ দু প্লেসির দল। প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক কাগিসো রাবাদা। তবে অভিষেকেই নজর কেড়ে নেওয়া স্পিনার কেশব মহারাজ এবং অবিশ্বাস্য থ্রোয়ে ডেভিড ওয়ার্নারকে রান আউট করা টেম্পা বাভুমা, দু ইনিংসেই অর্ধশতরান করা কুইন্টন ডি ককও দক্ষিণ আফ্রিকার জয়ে অবদান রাখলেন। এই ম্যাচে প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ৮৪ ও বাভুমা ৫১ রান করেন। জবাবে ২৪৪ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন কাঁধে মারাত্মক চোট পেয়ে দ্বিতীয় দিন লাঞ্চের আগেই মাঠের বাইরে চলে যান। তবে ভেরনন ফিল্যান্ডার (ম্যাচে ৫ উইকেট), রাবাদা, কেশবরা অসাধারণ পারফরম্যান্স দেখানোয় স্টেইনের অভাব বোধ করতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ইনিংসে বড় রান করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে ডিন এলগার (১২৭) ও জেপি দুমিনির (১৪১) শতরান এবং ডি কক (৬৪) ও ফিল্যান্ডারের ৭৩ রানের সুবাদে ৫৪০ রান করে দক্ষিণ আফ্রিকা। কেশব ৪১ রানে অপরাজিত থাকেন। ৫৩৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন ওয়ার্নার (৩৫) ও শন মার্শ (১৫)। কিন্তু দলের ৫২ রানের মাথায় বাভুমার অবিশ্বাস্য থ্রোয়ে ওয়ার্নার এবং রাবাদার বলে দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে মার্শ ফিরে যান। এরপর উসমান খোয়াজা (৯৭) ও পিটার নেভিল (৬০ অপরাজিত) লড়াই করেন। কিন্তু বাকিরা তাঁদের সঙ্গ দিতে না পারায় সহজেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ১৯৮৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টেই হারল অস্ট্রেলিয়া। আরও পড়ুন দেখুন, অবিশ্বাস্য রান আউটে জন্টিকে মনে করালেন টেম্পা বাভুমা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget