এক্সপ্লোর

ভারতীয় পেসাররাই সিরিজ জমিয়ে দেবে, মনে করছেন কালিস

নয়াদিল্লি: ভারতীয় পেসাররাই জমিয়ে দেবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ। এমনই মনে করছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস। টিম কোহলির পেস-ব্রিগেডের উচ্ছ্বসিত প্রশংসা করে কালিস বলেছেন, উমেশ-শামিরা দক্ষিণ আফ্রিকার পরিবেশে বল করতে নিশ্চয় মুখিয়ে থাকবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট, ছটি একদিন এবং তিনটি টি ২০ ম্যাচ খেলবে ভারত। কেপটাউনে আগামী ৫ জানুযারি শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। দক্ষিণ আফ্রিকার এর আগে কখনও কোনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। যদিও কালিস মনে করেন, এবার ভারতীয় পেস আক্রমণ সিরিজকে আকর্ষণীয় করে তুলবে। কালিস বলেছেন, ওদের বোলিং লাইনআপটা দারুণ প্রতিভাশালী। এখানকার যা পরিবেশ তাতে ভারতের থেকে একটু বেশি সাহায্য পাবে পেসাররা। তাই ভারতীয় পেস আক্রমণ কতটা বিপজ্জনক হয়, তা দেখাটা আগ্রহের বিষয় হয়ে উঠেছে। এটা একটা হাড্ডাহাড্ডি সিরিজ হতে চলেছে বলেও মন্তব্য করেছেন কালিস। একইসঙ্গে কালিস বলেছেন, ভারতীয় পেসারদের দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা একেবারেই আলাদা পরিবেশ। এই পরিবেশে খেলতে ওরা অভ্যস্ত নয়। সঠিক জায়গায় বল ফেললে তবেই ওরা বিপজ্জনক হয়ে উঠতে পারে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একটা সময় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে খেলতেন কালিস। প্রাক্তন সহ খেলোয়াড়ের প্রশংসায় পঞ্চমুখ কালিস। তিনি বলেছেন, মোটিভেশনটা ঠিক থাকলে আগামী দিনে অনেক কৃতিত্ব অর্জন করে ফেলবেন কোহলি। তাঁর কথায়, কোহলি বিশ্বমানের প্লেয়ার হয়ে উঠেছেন। ফলাফলই বুঝিয়ে দিচ্ছে যে, ও দুর্দান্ত প্লেয়ার। আরসিবি-তে থাকার সময় বুঝেছে পেরেছিলাম যে, ওর প্রতিভা রয়েছে। কোহলি যে একদিন ভালো খেলোয়াড় হয়ে উঠবেন, তা তাঁর টেকনিক ও টেম্পারমেন্ট থেকেই বোঝা গিয়েছিল। কাঁধের চোট সারিয়ে প্রায় এক বছর পর প্রোটিয়া শিবিরে ফিরে এসেছেন অভিজ্ঞ পেসার ডেল স্টেইন। প্রথম টেস্টে প্রথম একাদশে ঢোকার লড়াইয়ে ভালোমতোই রয়েছেন স্টেইন। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেট সংগ্রহের রেকর্ড রয়েছে শন পোলকের। সেই রেকর্ড থেকে মাত্র চার উইকেট দূরে স্টেইন। কালিস বলেছেন, পোলকের রেকর্ড ভাঙতে পারলে তা হবে দারুন একটা কৃতিত্ব। বেশ কিছু বছর ধরে বিশ্বমানের পারফর্মার স্টেইন। তিনি এ ধরনের রেকর্ডের যোগ্য দাবিদার বলেও মনে করেন কালিস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar on Shreyas: বিশ্বজয়ের পরেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই, টিম ইন্ডিয়ার নতুন নেতা শ্রেয়স প্রসঙ্গে কী বললেন সূর্য?
বিশ্বজয়ের পরেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই, টিম ইন্ডিয়ার নতুন নেতা শ্রেয়স প্রসঙ্গে কী বললেন সূর্য?
IND vs AFG Test Live: সুথারের ভেল্কিতে ভারতের বিরুদ্ধে চাপে আফগানিস্তান, দ্বিতীয় দিনশেষে স্কোর ১১৩/৫
সুথারের ভেল্কিতে ভারতের বিরুদ্ধে চাপে আফগানিস্তান, দ্বিতীয় দিনশেষে স্কোর ১১৩/৫
IND vs AFG Test: পাহাড়প্রমাণ রান তোলার পর সুথারের ভেল্কিতে দ্বিতীয় দিনশেষে চালকের আফগানদের বিপক্ষে আসনে ভারত
পাহাড়প্রমাণ রান তোলার পর সুথারের ভেল্কিতে দ্বিতীয় দিনশেষে চালকের আফগানদের বিপক্ষে আসনে ভারত
Lionel Messi event Vandalism: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসের খোঁজে বাড়িতে নিউ আলিপুর থানার পুলিশ
মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসের খোঁজে বাড়িতে নিউ আলিপুর থানার পুলিশ

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget