এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি নজিরের দোরগড়ায় ধোনি

নয়াদিল্লি: আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ছয় ম্যাচের একদিনের সিরিজ। টেস্ট সিরিজে হারলেও শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজে নজর থাকবে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির দিকে। দুটি রেকর্ডের সামনে মাহি। ব্যাট হাতে একাধিকবার দলের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে ধোনিকে। একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার খুব কাছেই ধোনি। ছয় ম্যাচের সিরিজে মাত্র ১০২ রান করতে পারলেই ১০ হাজারি ক্লাবে সামিল হয়ে যাবেন তিনি। সেক্ষেত্রে বিশ্বের দ্বাদশ এবং তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন ধোনি। ধোনির আগে যে ভারতীয় ক্রিকেটাররা একদিনের ক্রিকেটে ১০ হাজার রান করেছেন, তাঁরা হলেন সচিন তেন্ডুলকর (১৮,৪২৬), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১,৩৬৩) এবং রাহুল দ্রাবিড় (১০,৮৮৯)। ধোনি এখনও পর্যন্ত ৩১২ টি একদিনের ম্যাচে ২৬৮ ইনিংসে ৭৬ বার অপরাজিত থেকে মোট ৯৮৯৮ রান সংগ্রহ করেছেন। একদিনের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৮৩ রান। ৫১.৫৫ গড়ে ১০ সেঞ্চুরি ও ৬৭ টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁরা। একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১০ হাজার রান সংগ্রহের ক্ষেত্রে প্রথম স্থানে সচিন (২৫৯ ইনিংস)। দ্বিতীয় স্থানে সৌরভ (২৬৩ ইনিংস) এবং তৃতীয় রিকি পন্টিং (২৬৬ ইনিংস)। ১০ হাজার রানের ক্লাবে রয়েছেন যাঁরা সচিন (১৮,৪২৬) কুমার সঙ্গাকারা (১৪,২৩৪) রিকি পন্টিং (১৩,৭০৪) সনত্ জয়সূর্য (১৩,৪৩০) মাহেলা জয়বর্ধনে (১২,৬৫০) জ্যাক কালিস (১১,৫৭৯) সৌরভ (১১,৩৬৩) দ্রাবিড় (১০,৮৮৯) ব্রায়ান লারা (১০,৪০৫) তিলকরত্নে দিলশন (১০,২৯০) এছাড়াও ধোনির আরও একটি রেকর্ডের দিকে নজর থাকবে। সেটি হল উইকেটের পিছনে তিনশ ক্যাচ ধরার রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের ছয়টি ম্যাচে সাতটি ক্যাচ ধরলেই ওই নজির ছুঁয়ে ফেলবেন মাহি। বিশ্বের চতুর্থ উইকেটরক্ষক হিসেবে ৩০০ ক্যাচ সংগ্রহের নজির গড়বেন তিনি। উইকেটরক্ষক হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের (৪১৭ ক্যাচ সহ তাঁর মোট শিকার ৪৭২)। এরপরেই রয়েছেন মার্ক বাউচার (৪০২ ক্যাচ) এবং কুমার সঙ্গাকারা (৩৮৩ ক্যাচ)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget