এক্সপ্লোর

Quinton De Cock: মাত্র ২৯-এই টেস্ট ক্রিকেটকে আচমকা বিদায় কুইন্টন ডি ককের

Quinton De Cock: সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের পর মাত্র ২৯ বছর বয়সেই ডি ককের সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ডি কক।

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ১১৩ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে। আর এরপরই টেস্ট (test) ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া উইকেট কিপার কুইন্টন ডি কক (Quinton de cock)। মাত্র ২৯ বছর বয়সেই ডি ককের সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ডি কক। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ''এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। প্রচুর সময় লেগেছে আমার এই সিদ্ধান্তে পৌঁছতে। আমি দীর্ঘ সময় ধরে ভাবার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার ভবিষ্যৎ কী হবে, আমার প্রায়োরিটি কী হবে এইসব কিছু মাথায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনের প্রায়োরিটি এই মুহূর্তে সাসা এবং আমি আমাদের নতুন সদস্যকে পরিবারে স্বাগত জানাতে চলেছি।'' নিজের বিবৃতিতে আরও যোগ করে ডি কক বলেন, ''আমি এরপরেও আমার পরিবারকে সময় দিতে চাই। আমার কাছে আমার পরিবার সবটুকু। আমি চাই আমার কাছে যেটুকু সময় তার বেশিরভাগটাই পরিবারকে দেব। এই মুহূর্তে আমাদের জীবনে এটা একটা নতুন এবং সব থেকে উত্তেজনাকর অধ্যায়। আমি টেস্ট ক্রিকেটকে ভালবাসি। আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে ভালবাসি। আমার কেরিয়ারের ভাল এবং খারাপ সময় সবটাকেই আমি ভালবাসি। সেলিব্রেশন, হতাশা সবটুকুকেই আমি ভালবাসি। কিন্তু এখন আমি আমার জীবনে এমন কিছু খুঁজে পেয়েছি যা আমি সব থেকে বেশি ভালবাসি।''

গতকালই, ১১৩ রানে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে টেস্ট জয় ভারতের (India)। টেস্টের (Test) পঞ্চম তথা শেষ দিনে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ১৯১ রানে গুটিয়ে দিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ লিড নিল ভারত। ৪ উইকেট খুইয়ে ৯৪ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। যদিও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ শামিদের (Mohammed Shami) দাপটে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের লড়াই। বুমরাহ ও শামি ৩ টি করে এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ২ টি করে উইকেট দখল করেন।

ম্যাচের সেরা কেএল রাহুলের (১২৩) (KL Rahul) দুরন্ত শতরানে ভর করে প্রথম ইনিংসে ৩২৭ রান তুলেছিল ভারত। জবাবে শামি আগুনে বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ১৯৭ রানে শেষ করে দেন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ম্যাচে ৮ উইকেট নেওয়া শামির সুইংয়ে ভর করেই প্রথম ইনিংসে মূল্যবান ১৩০ রানের লিড  পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা বড় স্কোর না পেলেও ১৭৪ রান তুলে প্রোটিয়াদের সামনে ৩০৫ রানের কঠিন জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৯১ রানে অল আউট হয়ে যায়।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget