এক্সপ্লোর

Spicejet in UAE: ‘পদ্ধতিগত ভুল বোঝাবুঝি’, দুবাইয়ের আকাশে আধঘণ্টা চক্কর কাটতে হল মেরি কমদের

2021 ASBC Asian Boxing Championship: বিমানের জ্বালানি ফুরিয়ে আসছিল। শেষপর্যন্ত দুবাই বিমানবন্দরে অবতরণের অনুমতি পাওয়ায় সবাই হাঁফ ছেড়ে বাঁচেন।

দুবাই: এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দিতে যাওয়ার পথে সমস্যায় পড়লেন ভারতীয় দলের সদস্যরা। ‘পদ্ধতিগত ভুল বোঝাবুঝি’-র ফলে তাঁদের বিমানকে আধঘণ্টা আকাশে চক্কর কাটতে হয়। স্পাইসজেটের বিমানটির জ্বালানিও ফুরিয়ে আসছিল। শেষপর্যন্ত দুবাই বিমানবন্দরে অবতরণের অনুমতি পায় বিমানটি। হাঁফ ছেড়ে বাঁচেন ভারতীয় দলের ৩২ জন সদস্য।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতীয় দলের সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়ার অনুমতি আছে কি না, সেটা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। শেষপর্যন্ত ভারতীয় দূতাবাসের মধ্যস্থতায় যাবতীয় সমস্যা মিটে যায়।

সোমবার থেকে শুরু হচ্ছে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ। চলবে ১ জুন পর্যন্ত।  ভারতের পুরুষদের দলে আছেন অমিত পাঙ্গহাল (৫২ কেজি বিভাগ), মহম্মদ হুসামুদ্দিন (৫৬ কেজি বিভাগ), বারিন্দর সিংহ (৬০ কেজি বিভাগ), শিবা থাপা (৬৪ কেজি বিভাগ), বিকাশ কৃষ্ণন (৬৯ কেজি বিভাগ), আশিস কুমার (৭৫ কেজি বিভাগ), সুমিত সাঙ্গওয়ান (৮১ কেজি বিভাগ), সঞ্জিৎ (৯১ কেজি বিভাগ) ও নরেন্দ্র (৯১ কেজি ঊর্ধ্ব বিভাগ)।

ভারতের মহিলা দলে আছেন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এম সি মেরি কম (৫১ কেজি বিভাগ), মনিকা (৪৮ কেজি বিভাগ), সাক্ষী (৫৪ কেজি বিভাগ), জেসমিন (৫৭ কেজি বিভাগ), সিমরণজিৎ কউর (৬০ কেজি বিভাগ), লাবুয়াতসাইহি (৬৪ কেজি বিভাগ), লাভলিনা বর্গহাইন (৬৯ কেজি বিভাগ), পূজা রানি (৭৫ কেজি বিভাগ), সুইটি (৮১ কেজি বিভাগ) ও অনুপমা (৮১ কেজি ঊর্ধ্ব বিভাগ)।

ভারতীয় বক্সিং ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিশেষ বায়ো বাবল উড়ানে ভারতীয় দলের সদস্যরা দিল্লি থেকে দুবাইয়ে গিয়েছেন। তাঁরা দুবাই বিমানবন্দরে নামার পর হোটেলে পৌঁছে গিয়েছেন। একবার বিমানবন্দরে আর একবার হোটেলে পৌঁছনোর পর প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছে। ভারতীয় দল যাতে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারে, তার জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়ার ব্যবস্থা করায় বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া ভারতীয় দূতাবাস ও রাষ্ট্রদূত পবন কপূরের কাছে কৃতজ্ঞ। বিদেশমন্ত্রক, সংযুক্ত আরব আমিরশাহি সরকারও সাহায্য করেছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget