এক্সপ্লোর

SRH New Coach: মুডি জমানা শেষ, সানরাইজার্সের নতুন কোচ নিযুক্ত হলেন ব্রায়ান লারা

Brian Lara: গত মরসুমে সানরাইজার্সের ব্যাটিং পরামর্শদাতা ও উপদেষ্টার ভূমিকায় ব্রায়ান লারা দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবার তাঁকে কোচের ভূমিকায় দেখা যাবে।

নয়াদিল্লি: গত মরসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কোচিং বিভাগে ফের রদবদল ঘটল। টম মুডির বদলে দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। টম মুডির সঙ্গে সানরাইজার্সের দীর্ঘদিনের সম্পর্কে ইতি ঘটল। তাঁর চুক্তি শেষ হওয়ার পর আর নতুন করে আইপিএলে ফ্রাঞ্চাইজি তাঁর সঙ্গে চুক্তি করেনি।

 

সানরাইজার্সের বিবৃতি

সানরাইজার্স শনিবারই লারাকে কোচ করার কথা সরকারিভাবে ঘোষণা করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সানরাইজার্স লেখে, 'আমাদের সঙ্গে টম মুডির সময় শেষ হয়েছে। টম আমাদের জন্য যা করেছে, তার জন্য ওঁকে অনেক ধন্যবাদ। আমাদের দীর্ঘদিনের এই সফরটা সুমধুর ছিল। ওঁর ভবিষ্যতের জন্য আমাদের তরফে অনেক শুভকামনা রইল।' গত মরসুমেই দ্বিতীয়বার সানরাইজার্সের কোচের ভূমিকায় ফিরেছিলেন টম মুুডি। এক মরসুম পরেই আবারও ফ্রাঞ্চাইজি ছাড়লেন অজি কোচ।

 

মুডির অধীনে সাফল্য

তাঁর অধীনে গতবার তেমন সাফল্য না পেলেও, প্রথমবার কোচ থাকাকালীন সানরাইজার্সকে খেতাব জিতিয়েছিলেন মুডি। ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মুডিই সানরাইজার্সের কোচ ছিলেন। নিজামের শহরের ফ্রাঞ্চাইজি আইপিএল জেতে ২০১৬ সালে। তবে ২০২০ সালে মুডির বদলে ট্রেভর বেইলিসকে কোচ করা হয়। কিন্তু ২০২১ সালে দলের চূড়ান্ত ব্যর্থতার পর কোচ হিসাবে ফেরেন মুডি। কিন্তু তা সত্ত্বেও আসেনি কাঙ্খিত সাফল্য। তাই আবারও বদল ঘটল কোচের। অবশ্য নতুন কারুর বদলে দলের সঙ্গে আগে থেকেই যুক্ত লারাকেই দায়িত্ব দিল সানরাইজার্স। গত মরসুমে সানরাইজার্সের ব্যাটিং পরামর্শদাতা ও উপদেষ্টার ভূমিকায় লারা দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবার তাঁর ভূমিকার বদল ঘটল। 

আরও পড়ুন: দীপিকা, রশ্মিকা, রোহিতদের 'মেগা ব্লকবাস্টার'-এর রহস্য ফাঁস করে ফেললেন সৌরভ!

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget