এক্সপ্লোর

লাহৌরে টিম বাসে হামলার এক দশক পরে ফের পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা

কিছুদিন আগেই পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা। যদিও প্রথমসারির বেশিরভাগ ক্রিকেটারই সেই সফরে যাননি।

করাচি: ২০০৯ সালে লাহৌরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার এক দশকেরও বেশি সময় পরে পাকিস্তানে ফিরছে টেস্ট ক্রিকেট। শ্রীলঙ্কাই পাকিস্তানে দুই টেস্টের সিরিজ খেলতে যেতে রাজি হয়েছে। আগামী মাসে হবে এই সিরিজ। ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। এরপর ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত করাচিতে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগেই পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা। যদিও প্রথমসারির বেশিরভাগ ক্রিকেটারই সেই সফরে যাননি। এবার টেস্ট সিরিজ খেলতে তাঁরা যাবেন কি না, সেটা এখনও জানা যায়নি। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ‘এর আগের সফরের অভিজ্ঞতার ভিত্তিতে ফের পাকিস্তানে যাব আমরা। আমাদের মনে হয়েছে, পাকিস্তানের পরিবেশ-পরিস্থিতি টেস্ট খেলার উপযুক্ত। আমাদের আরও মনে হয়, সব দলেরই ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা উচিত। তাই পাকিস্তানে খেলতে যেতে পেরে আমরা খুশি। পাকিস্তানের শুধু গৌরবময় ক্রিকেট ইতিহাসই নেই, ওরা আমাদের অনেক সাহায্যও করেছে।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাকির খান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এটা পাকিস্তান ক্রিকেটের পক্ষে দারুণ খবর। বিশ্বের অন্য যে কোনও দেশের মতোই নিরাপদ ও সুরক্ষিত পাকিস্তান। টেস্ট সিরিজের জন্য দল পাঠাতে রাজি হওয়ায় আমরা শ্রীলঙ্কা ক্রিকেটকে ধন্যবাদ জানাচ্ছি। এর ফলে পাকিস্তানের তরুণ প্রজন্ম যেমন ক্রিকেটের প্রতি আকৃষ্ট হবে, তেমনই নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রেও সুবিধা হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget