এক্সপ্লোর

Chamika Karunaratne: 'অনুশীলনেই যেতে পারছি না', পেট্রোল ভরতে দু'দিন লাইনে দাঁড়িয়ে কেকেআর তারকা

Sri Lanka Crisis: দেশে ভয়ানক জ্বালানি সঙ্কট সত্ত্বেও, সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের উদাহরণ দিয়ে, এশিয়া কাপ আয়োজনে কোনও অসুবিধা হবে না বলেই দাবি করছেন চামিকা।

কলম্বো: দেশে পেট্রোল, ডিজেলের বিশাল ঘাটতি, প্রতিদিন খাবার জুটাতে গিয়ে নাজেহাল অবস্থা জনগণের। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে শ্রীলঙ্কার (Sri Lanka) এমন দশা আগে কখনও হয়নি। প্রবল অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের পড়শি দেশ।

দ্বীপরাষ্ট্রে জ্বালানি সমস্যা এতটাই প্রবল যে জাতীয় দলে নিয়মত খেলা তারকা ক্রিকেটার তার জেরে ঠিক মতো অনুশীলনেই যেতে পারছেন না। এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের সদস্য চামিকা করুণারত্নের (Chamika Karunaratne) অবস্থাটা ঠিক এমনই। বাকি জনগণের মতো তিনিও দীর্ঘ দুইদিন ধরে কলম্বো পেট্রোল ভরানোর জন্য লাইনে দাঁড়িয়ে অবশেষে গাড়িতে পেট্রোল পেলেন। এই শ্রীলঙ্কাতেই এখনও অবধি এশিয়া কাপের আসর বসার কথা রয়েছে। কিছুদিনেই শুরু হবে দেশের টি-টোয়েন্টি লিগও। তার আগে পেট্রোলের ঘাটতির জেরে ঠিকমতো অনুশীলনেই যেতে পারছেন না চামিকা।

অনুশীলনে যাওয়া নিয়ে চিন্তা

শ্রীলঙ্কান অলাউন্ডার বলেন. 'ভাগ্যবশত লম্বা লাইনে দুই দিন ধরে দাঁড়িয়ে থাকার পর অবশেষে অবশেষে জ্বালানি পেলাম। এই বিশাল জ্বালানির ঘাটতির জেরে আমি অনুশীলনেও যেতে পারছি না। এশিয়া কাপ (Asia Cup 2022) এবং এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ), দুটোই কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে। আমায় তো অনুশীলনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে। আমি দুই দিন ধরে কোথাও যেতেই পারিনি কারণ আমায় এই লম্বা লাইনে জ্বালানির জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজ অবশেষে পেয়েছি বটে, কিন্তু যে পরিমাণ জ্বালানি পেয়েছি. তাতে বড় জোর দুই থেকে তিন দিন কাজ চলবে।'

এশিয়া কাপ আয়োজনে সমস্যা নেই

তবে দেশে এমন ভয়ানক পরিস্থিতি সত্ত্বেও এশিয়া কাপ আয়োজনে কোনও অসুবিধা হবে না বলেই মনে করছেন লঙ্কান তারকা। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের উদাহরণ দিয়ে চামিকা বলেন, 'আমি এশিয়া কাপের আয়োজন করতে প্রস্তুত এবং আমার মতে এমন একটা বড় টুর্নামেন্টের জন্য গোটা দেশ মিলে যথেষ্ট পরিমাণ জ্বালানি প্রদান করতে পারবে। আমরা তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সিরিজ খেলেছি, সেখানে তো সমস্যা হয়নি। এশিয়া কাপেও সমস্যা হবে না। তার জন্য আমরা কিন্তু প্রস্তুতি শুরুও করে দিয়েছি।'  তবে শেষ পর্যন্ত আদৌ এশিয়া কাপ শ্রীলঙ্কায় আয়োজিত হবে কি না, সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে।

আরও পড়ুন: ''আমি জানি কেমন অনুভূতি হয় এই সময়..'' আবার বিরাটের সমর্থনে মুখ খুললেন বাবর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget