এক্সপ্লোর

Babar On Virat: ''আমি জানি কেমন অনুভূতি হয় এই সময়..'' আবার বিরাটের সমর্থনে মুখ খুললেন বাবর

Virat Kohli: বর্তমানে কেরিয়ারের একেবারে দুই প্রান্তে দাঁড়িয়ে বিরাট ও  বাবর। যেখানে চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে টি-টোয়েন্টিতে ২ ম্যাচে মাত্র ১২ রান করার পর, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ফ্লপ বিরাট।

করাচি: ২ দিন আগেই বিরাট কোহলির (Virat Kohli) পাশে দাঁড়িয়ে একটি ট্যুইট করেছিলেন। এরপরই তা ছড়িয়ে গিয়েছিল দাবানলের মতো। ব্যাট হাতে খারাপ সময় চলছে প্রাক্তন ভারত অধিনায়কের। এই পরিস্থিতিতে ট্যুইটে বিরাটের পাশে দাঁড়িয়ে বাবর লিখেছিলেন, ''এই দুঃসময়ও কেটে যাবে। শক্ত থাকো।'' এবার আরও একবার বিরাটের সমর্থনে মুখ খুললেন পাক অধিনায়ক।

কী বললেন বাবর?

নিজের ট্যুইটের পক্ষে দাঁড়িয়ে বাবর বলেন, ''আমি ট্যুইটে ওঁকে শুধু ভরসা জোগাতে চেয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এই সময়টা বিরাটের সমর্থনের দরকার। সবার ওঁর পাশে থাকা দরকার। খুব ভাল করে বুঝতে পারি এই পরিস্থিতিতে একটা ক্রিকেটারের মানসিকতা কেমন থাকে। এই সময়টা সবার ওঁকে সাপোর্ট করা দরকার।''

কেরিয়ারের দুই প্রান্তে দুই মহাতারকা

বর্তমানে কেরিয়ারের একেবারে দুই প্রান্তে দাঁড়িয়ে বিরাট ও  বাবর। যেখানে চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) টি-টোয়েন্টিতে দুই ম্যাচে মাত্র ১২ রান করার পর, দ্বিতীয় ওয়ান ডেতেও ফ্লপ বিরাট। মাত্র ১৬ রানে সাজঘর ফিরতে হয় তাঁকে। প্রথম ওয়ান ডেতেও খেলেননি তিনি। শেষ আন্তর্জাতিক শতরানের পর ৭৭ ইনিংস ইতিমধ্যেই খেলে ফেলেছেন বিরাট। সম্প্রতি তাঁর ফর্ম তো আরও খারাপ হয়েছে। শেষ চার ওয়ান ডে ইনিংসে মাত্র ৪২ রান করেছেন কোহলি।

এর জেরেই ভারতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়ারও রব তুলছেন একাধিক সমর্থক তথা বিশেষজ্ঞরা। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলির ভারতীয় দলে জায়গাও সুনিশ্চিত নয়। অপরদিকে, পরের পর শতরান, অর্ধশতরানে দুরন্ত গতিতে ছুটছেন বাবর। বর্তমানে পাকিস্তান তারকা আইসিসির বিচারে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষে।

কোহলির পাশে বাটলার

এদিকে বিরাটের পাশে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তিনি বলেন, আমার মনে হয় ওর কয়েকটা ইনিংসে রান না পাওয়াটা দিনের শেষে একটু শান্তি দেয়, এই কারণে যে, এটা প্রমাণ করে ও (কোহলি) মানুষ। দুই-তিনটে ইনিংস যে কারুরই খারাপ যেতে পারে। তবে ও মতান্তরে কিন্তু বিশ্বের সেরা ওয়ান ডে খেলোয়াড়। বহু বছর ধরে ও ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছে। যে কারুরই তো এমন সময় যায় যখন সে নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারে না। কিন্তু এমন একজন খেলোয়াড়র শীঘ্রই একটা বড় ইনিংস খেলে ফর্মে ফিরে আসবে, তা নিশ্চিত। প্রতিপক্ষ অধিনায়ক হিসাবে এটাই আশা করছি, যে সেই ইনিংসটা যেন আমাদের বিরুদ্ধে না আসে।

আরও পড়ুন: কাউন্টি ক্রিকেটে নভদীপ সাইনিও, কেন্টের হয়ে খেলবেন ৮টি ম্যাচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget