এক্সপ্লোর

T20 World Cup: মেন্ডিসের ব্যাটিং, হাসারাঙ্গার বোলিংয়ের সুবাদে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ১২ পৌঁছল শ্রীলঙ্কা

SL vs NED:শ্রীলঙ্কান ওপেনার কুশল মেন্ডিস এদিন ৪৪ বলে ৭৯ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেন। এই ইনিংসের জন্যই তাঁকে ম্যাচ সেরাও ঘোষণা করা হয়।

জিলঙ: টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নামিবিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার পরাজয় গোটা ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিল। তবে আমিরশাহি ও আজ নেদারল্যান্ডসকে (SL vs NED) হারিয়ে প্রত্যাশামতোই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) সুপার ১২-এ নিজেদের জায়গা পাকা করল এশিয়া কাপজয়ী দল। লঙ্কান দলের জয়ের সৌজন্যে ব্যাট কুশল মেন্ডিস এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।

দুরন্ত মেন্ডিস

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসঙ্কা ১৬ ও ধনঞ্জয় ডি সিলভা প্রথম বলেই শূন্য রানে আউট হলেও, অপর ওপেনার কুশল মেন্ডিস (Kusal Mendis) একদিকে টিকে থেকে শ্রীলঙ্কার ইনিংসকে এগিয়ে নিয়ে যান। মেন্ডিসকে যোগ্য সঙ্গ দেন চরিথ আসালঙ্কা। তৃতীয় উইকেটে মেন্ডিস ও আসালঙ্কা ৬০ রান যোগ করেন। আসালঙ্কা অবশ্য তুলনামূলক মন্থর গতিতে ৩০ বলে ৩১ রানের ইনিংস খেলেন।

ভানুকা রাজাপক্ষের ১৯ রানের ইনিংস ছাড়া আর কোনও লঙ্কান মিডল অর্ডার ব্যাটার দুই অঙ্কের রানও করেননি। শ্রীলঙ্কা নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলে। মেন্ডিস একাই দলের প্রায় অর্ধেক রান করেন। তিনি ৪৪ বলে ৭৯ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেন। ডাচদের হয়ে পল ভ্যান ম্যাকেরন ও বাস ডে লিডে দুইটি করে উইকেট নেন। 

 

স্পিনারদের দাপট

১৬৩ রানের লক্ষ্যে নেদারল্যান্ডসের শুরুটাও ভাল হয়নি। ৫০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলেন ডাচরা। দলের হয়ে শেষ পর্যন্ত কার্যত একা লড়াই করে যান ওপেনার ম্যাক্স ও দউদ। তিনি ৫৩ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ও দউদ ছাড়া অধিনায়ক স্কট এডয়ার্ডস ২১ রান করেন। তাছাড়া সিংহভাগ ডাচ ব্যাটাররাই এদিন ব্যর্থ হন। নয় উইকেটের বিনিময়ে ১৪৬ রানেই থেমে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ১৬ রানে জয় পায় শ্রীলঙ্কা

মূলত লঙ্কান স্পিনাদের দাপটেই এদিন নেদারল্যান্ডস ব্যাটাররা ব্যর্খ হন। ওয়ানিন্দু হাসারাঙ্গা লঙ্কার হয়ে সর্বাধিক তিনটি এবং মাহিশ থিকসানা দুইটি উইকেট নেন। ৭৯ রানের ইনিংসের জন্য কুশল মেন্ডিসকেই ম্যাচ সেরা নির্বাচিত করা হয়। 

আরও পড়ুন: ৭ বছর পর বাংলাদেশ সফরে যাচ্ছে ভারত, ঘোষণা করা হল সূচি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget