এক্সপ্লোর

শ্রীলঙ্কা নিজেদের দেশেই জিততে পারেনি, ভারতে কী জিতবে: হোয়াটমোর

তিরুঅনন্তপুরম: বুধবারই টেস্ট সিরিজ খেলতে ভারতে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাদের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে লঙ্কা-বাহিনীর প্রাক্তন কোচ সাফ জানিয়ে দিলেন, অতিথিদের পক্ষে এই ভারতীয় দলকে হারানো কার্যত অসম্ভব।

ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই গত ২ বছর ধরে কর্তৃত্ব করছে ভারতীয় দল। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর আর কোনও টেস্ট সিরিজ খোয়ায়নি বিরাট-বাহিনী। এই ধারা এখন অব্যাহত থাকবে বলেই মনে করেন কেরল রঞ্জি দলের কোচ ডাভ হোয়াটমোর।

প্রাক্তন এই অস্ট্রেলীয় ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন, জানান যে, আসন্ন সিরিজেও শ্রীলঙ্কার ওপর কর্তৃত্ব বজায় রাখবে কোহলি-ব্রিগেড। তিনি বলেন, শ্রীলঙ্কার পক্ষে এই সিরিজ অত্যন্ত কঠিন। ওরা নিজেদের ঘরেই জিততে পারেনি। কীকরে তারা এখানে জিতবে?

অন্যদিকে বিরাট কোহলি নেতৃত্বাধীন বর্তমান ভারতীয় টেস্ট দলের ভূয়সী প্রশংসা করেন হোয়াটমোর। বলেন, ভারতীয় দলে অল-রাউন্ড ক্ষমতা রয়েছে। ব্যাটিংয়ের গভীরতা ভাল, ভালমানের পেস ও স্পিন-আক্রমণ রয়েছে এবং ইতিবাচক ও আক্রমণাত্মক অধিনায়ক পেয়েছে তারা।

হোয়াটমোরের মতে, কোহলির সঙ্গে ভারতের কোচ রবি শাস্ত্রীর পার্টনারশিপের জন্য দল এখন এতটা সাফল্য পাচ্ছে। তিনি বলেন, অধিনায়ক ও কোচের মধ্যে সম্পর্ক ভাল। কোচ সর্বদা নেপথ্যে থেকে নিজের কাজ করে যান। আর রবি শাস্ত্রী এই মন্ত্রে বিশ্বাসী।

ভারতের বিরুদ্ধে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বুধবার কলকাতায় পৌঁছালো দীনেশ চন্ডীমলের শ্রীলঙ্কা। প্রসঙ্গত, ১৬ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ভারতের বিরুদ্ধে ৩টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি-২০ টুর্নামেন্ট খেলবে শ্রীলঙ্কা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget