এক্সপ্লোর

Sri Lanka Cricket Team: দেশে ফিরল এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দল, জনজোয়ারে ভাসল কলম্বোর রাস্তাঘাট

Asia Cup: পাকিস্তানকে রবিবার এশিয়া কাপে হারিয়ে ষষ্ঠবারের জন্য কাপ তুলেছে শ্রীলঙ্কানরা। দাসুন শনাকার নেতৃত্বাধীন সেই এশিয়াজয়ী শ্রীলঙ্কা দল আজ নিজেদের দেশে ফিরল।

কলম্বো: হালে প্রবল অর্থনৈতিক সঙ্কটের মধ্যে প্রচুর কষ্টে জীবন কাটিয়েছে শ্রীলঙ্কা। তবে রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ের ময়দানে ১১টা খেলোয়াড়ের লড়াই যেন গোটা দেশের যন্ত্রণা অল্প সময়ের জন্য হলেও, সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। ২৩ রানে পাকিস্তানকে রবিবার এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে হারিয়ে ষষ্ঠবারের জন্য এশিয়া কাপ খেতাব জিতে নিয়েছে শ্রীলঙ্কা। দাসুন শনাকার নেতৃত্বাধীন সেই এশিয়াজয়ী শ্রীলঙ্কা দল (Sri Lanka Cricket Team) আজ নিজেদের দেশে ফিরল।

দেশে ফিরলেন শনাকারা

কয়েকদিন আগেও দেশের অর্থনৈতিক সঙ্কটের মাঝে জনজোয়ারে ভেসেছিল কলম্বোর রাস্তাঘাট। আজ, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আবারও সেই কলম্বোর রাস্তায় আমজনতার ভিড়। তবে এই ভিড় প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভের নয়, বরং দেশের নায়কদের এক ঝলক কাছ থেকে দেখতে পাওয়ার। নিজের দেশে ফিরে জনগণের মধ্যে রাস্তায় মাথাখোলা এক দ্বিতল বাসেই শহর ঘুরে এশিয়া কাপ জয় সেলিব্রেট করতে দেখা গেল। দাসুন শনাকা থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা, করুণারত্নে কে ছিলে না সেই খোলা বাস প্যারেডে।

 

সমর্থকদের ধন্যবাদ

সাধারণ জনগণ, বিভিন্ন অনুষ্ঠান তো হয়ই। লঙ্কান তারকাদের এই ট্রফি প্যারেডে ঝলক মেলে স্কুলের কচিকাচাদেরও। শ্রীলঙ্কান বোর্ডের তরফে দলের এই বিশেষ সফরের নানান ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই তা হু হু  করে ভাইরালও বটে। এই প্যারেডে খেলোয়াড়রাও উপস্থিত জনগণকে তাদের সমর্থনের জন্য নিজেদের তরফে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, ফাইনাল জয়ের পর কিন্তু শ্রীলঙ্কান অধিনায় শনাকা চেন্নাই সুপার কিংসের থেকে অনুপ্ররিত হওয়ার কথা জানিয়েছিলেন।

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে দাসুন শনাকা  বলেন, 'আমাদের মাথায় ২০২১ সালে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস ম্যাচের কথা ঘুরছিল। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল সিএসকে। আমাদের তরুণ বোলাররা সবাই দারুণ কাজ করেছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার পারফরম্যান্স আমাদের দলে আলাদা একটা মাত্রা যোগ করেছে। চামিকা ও ডিডিএস দুর্দান্ত ব্য়াটিং করেছে। শেষ বলে ছক্কা হাঁকানোটাও টার্নিং পয়েন্ট। একজন অধিনায়ক হিসেবে আমাকে তরুণ ক্রিকেটারদের সমর্থন করতেই হবে।'' উল্লেখ্য, ২০২১ সালে আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল। সেবারও দ্বিতীয় ইনিংস ব্যাট করা দল বারবার জয় ছিনিয়ে নিচ্ছিল। কিন্তু ফাইনালে চেন্নাই প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে হারিয়ে দেয়। 

আরও পড়ুন: শনাকাদের পাশে দাঁড়িয়ে শ্রীলঙ্কার জাতীয় পতাকা হাতে ছবি তুললেন গম্ভীর

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget