এক্সপ্লোর

Sachithra Senanayake: ক্রিকেটে ফের গড়াপেটার ছায়া! শ্রীলঙ্কার ক্রিকেটারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

Sri Lanka Cricket Team: একটা সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন। কেকেআর বরাবরই বিস্ময় স্পিনারের প্রতি আকর্ষিত হয়েছে।

কলম্বো: আইপিএলে (IPL) গড়াপেটা কেলেঙ্কারির রেশ মিলিয়ে এসেছে প্রায়। লোঢা কমিটির সুপারিশে ভারতীয় ক্রিকেটের খোলনলচেই বদলে গিয়েছে। ফের বাইশ গজে গড়াপেটার কলঙ্ক?

তবে ভারতীয় ক্রিকেটে নয়। শ্রীলঙ্কার ক্রিকেটে। ফের একবার বিশ্ব ক্রিকেটে গড়াপেটার ছায়া। এবার গড়াপেটার অভিযোগ উঠল শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন ক্রিকেটার সচিত্র সেনানায়েকের (Sachithra Senanayake) বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। কলম্বোর এক স্থানীয় আদালত তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে (Lanka Premire League) তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়়াপেটার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের উপর ভিত্তি করে এই অফস্পিনারকে শাস্তি দিল আদালত।

সচিত্র সেনানায়েকে একটা সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন। কেকেআর বরাবরই বিস্ময় স্পিনারের প্রতি আকর্ষিত হয়েছে। সেনানায়েকে একটা সময় ঘূর্ণিজালে ব্যাটারদের বোকা বানাতে প্রসিদ্ধ ছিলেন। তারপরই তাঁকে সই করিয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। তবে নাইট জার্সিতে সেনানায়েকের কেরিয়ার খুব একটা দীর্ঘ ছিল না।

শ্রীলঙ্কার হয়ে ১টি টেস্ট খেলেছেন সেনানেয়েকে। ৪৯টি একদিনের ম্যাচে ৫৩টি এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন তিনি। অভিযোগ, তিনি লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচ গড়াপেটার জন্য দুজন ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছিলেন।  তাঁদের ফোন করে তিনি প্রস্তাব দেন ম্যাচ গড়াপেটার জন্য়। সেই ঘটনার পর দুই ক্রিকেটার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। অবশেষে কলম্বো চিফ ম্যাজিস্ট্রেটের আদালত নির্দেশ দিয়েছে, শ্রীলঙ্কার অফস্পিনার বিদেশে যেতে পারবেন না। আপাতত তিন মাসের জন্য তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।

ম্যাচ গড়াপেটার জন্য নির্বাসিত হলেও, তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে একাধিক সাফল্য রয়েছে। তিনি তিন ফরম্যাটেই শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন।  ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন সেনানায়েকে। সেবার ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ২০১৩ সালে আবু ধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের একটি মাত্র টেস্ট খেলেন তিনি। ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে তিনি ক্রিকেট থেকে অবসর নেন।                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget