এক্সপ্লোর

ভারতে রওনা দেওয়ার আগে বিমানবন্দরেই একদিনের দলকে আটকে দিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

কলম্বো: খোদ ক্রীড়ামন্ত্রীর ভারতগামী বিমান ধরার মুহূর্তে আটকে দেওয়া হল একদিনের দলে জায়গা পাওয়া শ্রীলঙ্কা ক্রিকেটারদের যাত্রা।

বর্তমানে ভারত সফরে তিন টেস্ট ম্যাচের জন্য রয়েছেন শ্রীলঙ্কার টেস্ট দল। তৃতীয় তথা শেষ ম্যাচ চলছে দিল্লির ফিরোজশাহ কোটলায়। যেখানে, ‘ধোঁয়াশার’ সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছেন লঙ্কাবাহিনী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, শ্রীলঙ্কার বহু ক্রিকেটারকে মাঠে মাস্ক পরে খেলতে দেখা যায়।

এবার, একদিনের সিরিজ ঘিরেও তৈরি হল নতুন বিতর্ক। বিভিন্ন সংবাদসংস্থার খবর, আসন্ন একদিনের সিরিজের জন্য অধিনায়ক নির্বাচিত হয়েছেন থিসারা পেরেরা। দল থেকে বাদ পড়েছেন টেস্ট অধিনায়ক দীনেশ চান্দিমল—যিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন।

সূত্রের খবর, একদিনের দল-নির্বাচন নিয়ে খুশি হন নি সেদেশের ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর। সোমবার রাতে ভারতে আসার জন্য কলম্বো বিমানবন্দরে পৌঁছেছিলেন একদিনের দলে জায়গা পাওয়া নয় ক্রিকেটার। কিন্তু, তাঁদের ফেরত আসার নির্দেশ দেন মন্ত্রী।

জানা গিয়েছে, সোমবার রাতে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন অধিনায়ক পেরেরা, উপুল থরঙ্গা, দানুষ্কা গুণতিলাকা, আসেলা গুণরত্নে, চতুরঙ্গ ডি সিলভা, সচিত পতিরাণা, দুষ্মন্ত চামীরা এবং নুয়ান প্রদীপ। বাকি সদস্যরা ভারতেই রয়েছেন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্তা জানান, রাত ৯টা নাগাদ ক্রিকেটাররকা সকলেই বিমানবন্দরে পৌঁছে যান। বাঁ-হাতি স্পিনার সচিত পতিরাণা তখন বিমানে উঠে পড়েছিলেন। বাকিরা ওঠার তোড়জোড় করছিলেন। এমন সময়, বলা হয় ফেরত আসতে। কারণ, ক্রীড়ামন্ত্রকের অনুমোদন নেই।

দিল্লির বাতাসের ধোঁয়াশা নয়, কিন্তু শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর এহেন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কী কারণ, সেই ধোঁয়াশা রয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget