এক্সপ্লোর

Sri Lanka T20 WC Squad: বিশ্বকাপে কাদের ওপর ভরসা রাখল এশীয় চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা? কারা পেলেন সুযোগ?

Sri Lanka Team: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ১৫ সদস্যের দল ঘোষণা করা হল শুক্রবার। এশিয়া কাপের দলই ধরে রাখা হয়েছে।

কলম্বো: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ১৫ সদস্যের দল ঘোষণা করা হল শুক্রবার। এশিয়া কাপের দলই ধরে রাখা হয়েছে। প্রাক্তন অধিনায়ক দীনেশ চান্দিমল সুযোগ পেয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে।

সদ্যসমাপ্ত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরুর আগে কেউ শ্রীলঙ্কাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে ধরেননি। বরং ফেভারিট মনে করা হচ্ছিল রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তানকে। তবে সুপার ফোর থেকেই ছিটকে যায় ভারত। পাকিস্তান ফাইনালে উঠলেও পরাজিত হয় শ্রীলঙ্কার কাছেই। গোটা টুর্নামেন্টে ভারতকে একবার আর পাকিস্তানকে দুবার হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। তারপর থেকেই দাসুন শনাকাদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছে ক্রিকেটবিশ্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে শ্রীলঙ্কাকে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা পায়নি শ্রীলঙ্কা। সুপার টুয়েলভ পর্ব খেলতে হবে শনাকাদের। সেখান থেকে যোগ্যতা অর্জন করলে তবেই মূল পর্বে দেখা যাবে এশীয় সেরাদের । যা নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের অনেকে প্রশ্নও তুলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের নিয়ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে ।

ঘোষিত দল: দাসুন শনাকা (অধিনায়ক), দনুষ্কা গুণতিলকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয় ডি'সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ তিক্সানা, জেফ্রি ভ্যান্ডার্সে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মদুশঙ্কা ও প্রমোদ মদুশন।

স্ট্যান্ড বাই: আশেন বান্দারা, প্রবীণ জয়বিক্রমা, দীনেশ চান্দিমল, বিনুরা ফার্নান্দো ও নুয়ানিন্দু ফার্নান্দো।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sri Lanka Cricket (@officialslc)

আরও পড়ুন: ফ্রাঞ্চাইজি লিগ খেলতে আগ্রহী, নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি প্রত্যাখ্যান করলেন তারকা অলরাউন্ডার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget