এক্সপ্লোর

Sri Lanka vs India: কোনও ফর্ম্যাট আলাদা করে পছন্দ নয়, দেশের জার্সিতে ফের টেস্ট খেলতে চান ভুবনেশ্বর

শ্রীলঙ্কা সফরে শিখব ধবনের ডেপুটি হিসেবে দেখা যাবে ভুবনেশ্বর কুমারকে। চোট আঘাতে জর্জরিত ভুবেনশ্বর টেস্ট ক্রিকেটে ফের খেলতে চান। ২০১৮ সালে শেষবার টেস্ট ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে।

কলম্বো: ভারতীয় ক্রিকেট দলের নতুন সহ অধিনায়ক তিনি। শ্রীলঙ্কা সফরে শিখব ধবনের ডেপুটি হিসেবে দেখা যাবে ভুবনেশ্বর কুমারকে। চোট আঘাতে জর্জরিত ভুবনেশ্বর টেস্ট ক্রিকেট আর খেলবেন না, এমনই শোনা যাচ্ছিল মাঝে। কিন্তু পরেই নিজেই তা গুজব বলে উড়িয়ে দেন ভুবি। এবার ফের নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে মুখ খুললেন এই ডানহাতি পেসার।

ইংল্যান্ডের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সময় ভুবির অভিজ্ঞতা, সুইং মিস করেছে ভারতীয় দল। রুটদের দেশে আসন্ন টেস্ট সিরিজেও তাঁকে পাওয়া যাবে না। ভুবি শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে এক সাক্ষাৎকারে বলেন, ‘সত্যি কথা বলতে আমি নিজের ক্রিকেট কেরিয়ারে কোনও ফর্ম্যাটকে আলাদা করে গুরুত্ব দেইনি। লাল বল হোক বা সাদা বলের ফর্ম্যাট। আমি খেলতে চাই সব ফর্ম্যাটেই। যদি টেস্টের জন্য জাতীয় দলে আমাকে ফের ডাকা হয়, আমি অবশ্যই নিজেকে নিংড়ে দেব। দলের জন্য অবদান রাখার চেষ্টা করব সবসময়।’ ভুবি আরও বলেন, 'আমি নিজেকে সব ফর্ম্যাটের জন্যই প্রস্তুত রাখছি। দেশের জার্সিতে টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি সব ফর্ম্যাটেই খেলতে চাই।'

ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরবে ভারতীয় ক্রিকেট দল। এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবেন বিরাটরা। এরপর আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ রয়েছে। সেই সিরিজে ভুবিকে দলে দেখা যাবে কিনা তা দেখার।

২০১৮ সালে শেষবার টেস্ট ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল ভুবনেশ্বরকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। কিন্তু এরপর থেকে ক্রিকেটের বাকি ২ ফর্ম্যাটে খেললেও সাদা পোশাকে আর দেখতে পাওয়া যায়নি তাঁকে।

চোট আঘাত নিয়ে মুখ খুলে ভুবি বলেন, 'চোট আঘাত প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারের অঙ্গ। কিন্তু আমি আমার কেরিয়ার নিয়ে খুশি। যতদিন পারব দেশের জন্য খেলে যাওয়াই আমার একমাত্র লক্ষ্য।' ৩০ বছরের এই ভারতীয় পেসারের আন্তর্জাতিক  কেরিয়ারে ঝুলিতে রয়েছে ২৪৬ উইকেট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav Ganguly: শুরু বায়োপিকের শ্যুটিং! বলি অভিনেতা নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবার চরিত্রে বাংলার এক নায়ক!
শুরু বায়োপিকের শ্যুটিং! বলি অভিনেতা নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবার চরিত্রে বাংলার এক নায়ক!
Angkrish Raghuvanshi: মুম্বই ম্যাচে পেয়েছিলেন চোট, কেমন আছেন অঙ্গকৃষ রঘুবংশী? জানালেন কেকেআর কোচ
মুম্বই ম্যাচে পেয়েছিলেন চোট, কেমন আছেন অঙ্গকৃষ রঘুবংশী? জানালেন কেকেআর কোচ
Vaibhav Sooryavabshi: 'সবার থেকে একধাপ এগিয়ে ও', বৈভবের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বজয়ী ইংরেজ ব্যাটার
'সবার থেকে একধাপ এগিয়ে ও', বৈভবের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বজয়ী ইংরেজ ব্যাটার
KKR: পঞ্জাব যদি শেষ ম্য়াচও জেতে, তাহলেও কোন অঙ্কে প্লে অফে জায়গা করে নিতে পারবে কেকেআর?
পঞ্জাব যদি শেষ ম্য়াচও জেতে, তাহলেও কোন অঙ্কে প্লে অফে জায়গা করে নিতে পারবে কেকেআর?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget