এক্সপ্লোর

World Cup 2023: হল না অঘটন, ডাচদের হারিয়ে বিশ্বকাপে জয়ের খাতা খুলল শ্রীলঙ্কা

ICC World Cup 2023, SA vs NED: আগের ম্যাচে অঘটন ঘটালেও এই ম্যাচে অঘটন ঘটাতে পারলেন না অকারম্য়ান, এডওয়ার্ডসরা। ৪৮. ২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেদারল্যান্ডস।

লখনউ: শুরুর ধাক্কা সামলে সম্মানজনক স্কোর খাঁড়া করেছিল নেদারল্যান্ডস (Netherlands)। শ্রীলঙ্কার  (Srilanka) সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৬৩ রান। এই ম্য়াচের আগে পর্যন্ত একটিও ম্যাচ এবারের বিশ্বকাপে জিততে পারেনি শ্রীলঙ্কা। তাই ম্যাচটি ছিল লঙ্কা ব্রিগেডের কাছে ডু অর ডাই-এর সমান। অবশেষে বিশ্বকাপে প্রথম জয় পেল শ্রীলঙ্কা। ৫ উইকেটে তারা হারিয়ে দিল ডাচদের। আগের ম্যাচে অঘটন ঘটালেও এই ম্যাচে অঘটন ঘটাতে পারলেন না অকারম্য়ান, এডওয়ার্ডসরা। ৪৮. ২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেদারল্যান্ডস।

এদিন রান তাড়া করতে নেমে পাথুম নিশানকা ৫২ রানের ইনিংস খেলেন। তবে কুশল পেরেরা এদিনও ব্যর্থ হন। তিনি মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক কুশল মেন্ডিসও ১১ রানের বেশি করতে পারেননি। নিশানকা ফিরে যাওয়ার পর সাদিরা সমরাবিক্রমা ও চারিথ আসালঙ্কা মিলে দলের স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন। সাদিরা ৭টি বাউন্ডরির সাহায্যে ৯১ রান করে অপরাজিত থেকে যান। অন্যদিকে আসালাঙ্কা ৪৪ রান করেন।নেদারল্যান্ডস বোলারদের মধ্যে সর্বােচ্চ ৩ উইকেট নেন আরিয়ান দত্ত।

নিজেদের গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় চমক দিয়েছিল নেদারল্যান্ডস। এদিনও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নেমেছে ডাচরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে শুরুটা কিন্তু একেবারেই ভালভাবে করতে পারেনি ডাচরা। বিক্রমজিত সিংহকে মাত্র চার রানে সাজঘরে ফিরিয়ে ডাচদের প্রথম ধাক্কাটি দেন কাসুন রাজিথা। ম্যাক্স ও'দউদ এবং কলিন অ্যাকারম্যান পার্টনারশিপ গড়ে ডাচদের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও রাজিথাই যথাক্রমে ১৬ ও ২৯ রানে তাঁদের পরপর ওভারে সাজঘরে ফেরত পাঠান।

ডাচদের টপ অর্ডার যেখানে রাজিখা ধ্বংস করেন, সেখানে মিডল অর্ডারে চিড় ধরান মধুশঙ্কা। বাস ডি লিডে (৬), স্কট এডওয়ার্ডসদের (১৬) ফেরান তিনি। একসময় ৯১ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল ডাচরা। সেখান থেকেই ইনিংসের হাল ধরেন এঙ্গেলব্রেখ্ট ও ভ্যান বিক। দুইজনে দেখেশুনে দলকে দুইশো রানের গণ্ডি পাক করান। এঙ্গেলব্রেখ্ট ৮২ বলে ৭০ রান করেন। ভ্যান বিকের সংগ্রহ ৭৫ বলে ৫৯ রান। ডাচদের লোয়ার অর্ডারে আর কেউ তেমন রান পাননি। ৫০ ওভার শেষ হওয়ার দুই বল বাকি থাকতেই ২৬২ রানে সমাপ্ত হয় ডাচদের ইনিংস।

সেরা শিরোনাম

RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget