এক্সপ্লোর

কীভাবে স্পিন খেলতে হয়, কোহলিকে দেখে শিখেছি, স্বীকারোক্তি স্মিথের

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকায় নিজের ব্যাট হাতে একাধিক দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন বিরাট কোহলি। এক-একটা সময়ে একা হাতে প্রোটিয়া বোলিং আক্রমণকে ভোঁতা করে দিয়েছেন ভারত অধিনায়ক।

কোহলি যেমন ব্যাট হাতে সব জবাব দিচ্ছেন, তেমনই গত এক বছর ধরে নিজ নিজ পারফরম্যান্স দিয়ে ভারতের ‘রান-মেশিনের’ ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিশ্বের আরও ২ তারকা ব্যাটসম্যান। একজন- অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ, অন্যজন-নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

সেই স্মিথ সম্প্রতি নির্দ্বিধায় স্বীকার করলেন, বিরাটের থেকে তিনি অনেক কিছুই শিখেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাতকারে স্মিথ বলেন, আমি সবসময় বিশ্বের সেরা ক্রিকেটারদের দেখে ব্যাট করার চেষ্টা করি।

সকলেই জানেন, যে ক্রিকেট মাঠ হোক বা মাঠের বাইরে—কোহলি ও স্মিথের সম্পর্ক অনেকটা আদায়-কাঁচকলার মতো। তা সত্ত্বেও, কোহলিকে খুব কাছ থেকে অনুসরণ করেন অজি অধিনায়ক। শেখার চেষ্টা করেন, কীভাবে কোহলি স্পিন সামলান।

তিনি বলেন, ও যেভাবে স্পিন খেলে, যেভাবে অফ-সাইডে বল পাঠায়—সেগুলি অল্প শিখেছি। এটা তো মানতেই হবে, যে এঁরা কোনও একটা কারণের জন্যই বিশ্বের সেরা হয়েছেন। ফলে, তাঁদের থেকে যা কিছু, যতটুকু সম্ভব শেখা যায়, তা করা উচিত।

স্মিথের এই প্রয়াস যে বিফলে যায়নি তার প্রমাণ ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরে অধিনায়কের পারফরম্যান্স। চারটি টেস্টে তিনটি শতরান সহ মোট ৪৯৯ রান করেছিলেন স্মিথ। গড় ছিল ৭১-এর বেশি।

তিনি বলেন, ভারতে খেলার জন্য আমাকে কিছুটা ধরন পাল্টাতে হয়েছিল। প্রথমত, একটু ওপেন স্টান্স নিয়েছিলাম। কারণ, জানতাম, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো এখানে বলের আড়াআড়ি মুভমেন্ট তেমন হবে না।

শুধু কোহলি নন, নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের থেকেও অনেক কিছু তিনি শিখেছেন বলে স্বীকার করেন স্মিথ।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: মাঠে নামার আগেই নক আউটে ইংল্যান্ড, পর্তুগাল, জানা গেল মেসিদের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ
মাঠে নামার আগেই নক আউটে ইংল্যান্ড, পর্তুগাল, জানা গেল মেসিদের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ
FIFA World Cup 2026: মিশরের সঙ্গে ড্র করেও নক আউটে পৌঁছনোর দৌড়ে ইরান, প্রথম ম্যাচ জিতেই পরের রাউন্ডে বেলজিয়াম
মিশরের সঙ্গে ড্র করেও নক আউটে পৌঁছনোর দৌড়ে ইরান, প্রথম ম্যাচ জিতেই পরের রাউন্ডে বেলজিয়াম
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
India vs Pakistan: চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এক দশকের দাপট অব্যাহত, ৭--১-এ পাকিস্তানকে দুরমুশ করল ভারতীয় হকি দল
চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এক দশকের দাপট অব্যাহত, ৭--১-এ পাকিস্তানকে দুরমুশ করল ভারতীয় হকি দল

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ayush Singh AI Success Story : দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
Earthquake : ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
Pakistan Earthquake: ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
Embed widget