এক্সপ্লোর

টিম বাস মিস, ব্রিসবেনে ব্যাটিংয়ে ব্যর্থতার জন্য নিজেকে শাস্তি দিতে ৩ কিমি দৌড়লেন স্মিথ

আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এখন পয়লা নম্বরে। সেই স্টিভ স্মিথ পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চলতি সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে সফল হননি। স্মিথ বলেছেন, সেঞ্চুরি করলে নিজের ওপর খুবই সন্তুষ্ট থাকেন তিনি। একইসঙ্গে স্কোরার কাজ না বাড়িয়ে অল্পরানে ফিরলে নিজের ত্রুটি খোঁজার চেষ্টায় খামতি থাকে না তাঁর।

ব্রিসবেন: আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এখন পয়লা নম্বরে। সেই স্টিভ স্মিথ পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চলতি সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে সফল হননি। স্মিথ বলেছেন, সেঞ্চুরি করলে নিজের ওপর খুবই সন্তুষ্ট থাকেন তিনি। একইসঙ্গে স্কোরার কাজ না বাড়িয়ে অল্পরানে ফিরলে নিজের ত্রুটি খোঁজার চেষ্টায় খামতি থাকে না তাঁর। গাব্বায় প্রথম টেস্টের শেষে গত রবিবার টিম বাস মিস করেন স্মিথ। আর এরপর স্টেডিয়াম থেকে দৌড়ে টিম হোটেলে আসেন তিনি। ওই ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থতার জন্য এভাবেই নিজেকে সাজা দিলেন তিনি। প্রথম টেস্টে রান না পাওয়ায় তিন কিলোমিটার দৌড়লেন এই তারকা ব্যাটসম্যান। স্মিথ বলেছেন, বড় রান করলে যেমন নিজেকে নিজেই বাহবা দেন, তেমনি রান না পেলে নিজেকেই সাজা দেন তিনি। অজি দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, সেজন্যই রান না পেলে আমি দৌড়ই বা জিমে যাই বা নিজেকে সাজা দিতে অন্য কিছু করি। ব্রিসবেনে অস্ট্রেলিয়া একটি ইনিংসেই ব্যাট করেছে। ওই ইনিংসে ইয়াসির শাহর বলে ৪ রান করে আউট হন স্মিথ। তিনি রান না পেলেও অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশানের জোড়া শতরানে ভর করে ৫৮০ রানের বিশাল স্কোর করে। ওই ইনিংসে ব্যর্থ হওয়ায় ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় পয়েন্টের ব্যবধান কমেছে। বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের দ্বিতীয় তথা দিন-রাতের গোলাপি বলের টেস্টে শতরান করেছেন কোহলি। স্মিথের সঙ্গে কোহলির পয়েন্টের ব্যবধান ২৫ থেকে কমে হয়েছে ৩। পাক লেগ স্পিনার ইয়াসির শাহ তাঁকে টেস্টে ১১ ইনিংসে সাতবার আউট করেছেন। ইয়াসিরের বিরুদ্ধে এই সাধারণ মানের রেকর্ড নিয়ে একেবারেই তিনি চিন্তিত নন বলে জানিয়েছেন স্মিথ। বলেছেন, এর আগে তিনি যতবার ইয়াসিরের বলে আউট হয়েছেন, তখন কিছু রান করেছিলেন। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে গিয়ে আউট হয়েছেন। তাই বিষয়টি নিয়ে আদৌ উদ্বিগ্ন নন। তাঁকে আউট করার পর ইয়াসির সাতটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করেছিলেন। এ ব্যাপারে স্মিথ বলেছেন, এই বিষয়টি তাঁকে বাড়তি মোটিভেশন যোগাবে। ইয়াসিরের বিরুদ্ধে খেলায় আরও শৃঙ্খলা দেখাবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs Argentina: রাত জাগার জন্য তৈরি তো? আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্য়াচের আগে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর
রাত জাগার জন্য তৈরি তো? আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্য়াচের আগে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর
England vs Argentina: 'লোকে যতটা বলছে, ততটা ...', ইংল্যান্ড ম্যাচের আগে কী বললেন মেসিদের কোচ স্কালোনি?
'লোকে যতটা বলছে, ততটা ...', ইংল্যান্ড ম্যাচের আগে কী বললেন মেসিদের কোচ স্কালোনি?
England vs Argentina: শেষ চারে আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড মহারণ, কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে মেসি, কেনরা?
শেষ চারে আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড মহারণ, কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে মেসি, কেনরা?
Kylian Mbappe: হারের হতাশা, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কষ্ট বুকে নিয়েই আবেগঘন বার্তা এমবাপের
হারের হতাশা, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কষ্ট বুকে নিয়েই আবেগঘন বার্তা এমবাপের

ভিডিও

Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর সমস্ত পদ ছাড়লেন মদন মিত্র
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। TMC news

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget