এক্সপ্লোর

কুম্বলে ভারতীয় দলের বোলিং বিভাগের দ্রাবিড়, প্রশংসা স্টিভ ওয়ার

Steve Waugh on Anil Kumble: টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন কুম্বলে। ভারতীয়দের মধ্যে টেস্টে তাঁরই উইকেট সংখ্যা সবচেয়ে বেশি।

সিডনি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া। তিনি এই প্রাক্তন লেগ-স্পিনারকে কিংবদন্তী হিসেবে উল্লেখ করার পাশাপাশি তাঁর খেলার ধরনও ব্যাখ্যা করেছেন। কুম্বলের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছেন স্টিভ। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, ‘কুম্বলে যেভাবে দেশের হয়ে খেলা উপভোগ করত, আমি বিপক্ষের অন্য ক্রিকেটারকে সেভাবে খেলতে দেখিনি। আমরা ওর বোলিং লেগ-স্পিন হিসেবে খেলতাম না। ওর বোলিংকে স্লো ইনস্যুইং হিসেবেই দেখতাম আমরা। ও দুর্দান্তভাবে বলের গতিতে বদল আনতে পারত। বৈচিত্র্য, ক্রিজের ব্যবহারই ওর বোলিংয়ের আসল গুণ ছিল। ওর বোলিংয়ের নানা দিক ছিল। উইকেটে যদি অসমান ভাব থাকত বা উইকেট কিছুটা ভাঙা থাকত, তাহলে ওর বোলিং দারুণ কার্যকর হয়ে উঠত।’ টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন কুম্বলে। ভারতীয়দের মধ্যে টেস্টে তাঁরই উইকেট সংখ্যা সবচেয়ে বেশি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার প্রাক্তন অফ-স্পিনার মুথাইয়া মুরলীধরন ও অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ-স্পিনার শেন ওয়ার্নের পর তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী কুম্বলে। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০টি টেস্ট ম্যাচ খেলে ১১১টি উইকেট নিয়েছেন। গড় ২১.৩৩। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ১০ বার পাঁচ উইকেট নিয়েছেন এই লেগ-স্পিনার। ২০০৩-০৪ মরসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টে ২৪টি উইকেট নেন তিনি। সেই সিরিজ ড্র করে ভারত। কুম্বলের সতীর্থ রাহুল দ্রাবিড় ব্যাট হাতে যে প্রভাব বিস্তার করেছিলেন, এই লেগ-স্পিনার বোলিংয়ে সেরকম প্রভাবই বিস্তার করেছিলেন বলে মনে করেন স্টিভ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কুম্বলে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী ছিল। ও কোনওসময়ই বিপক্ষের ব্যাটসম্যানদের এক ইঞ্চি জায়গা দিত না। ও কোনওদিন আমাদের বিরুদ্ধে খারাপ বোলিং করেছে বলে মনে পড়ছে না। ও ভারতের বোলিং লাইনআপে দ্রাবিড়ের মতো ছিল। ভারতের অধিনায়করা জানত, ওরা কুম্বলের কাছ থেকে কী ধরনের পারফরম্যান্স পেতে পারে। দলের জন্য ও সবসময় তৈরি ছিল।’ অস্ট্রেলিয়ার ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক স্টিভ। তিনি ৫৭টি টেস্টে দলকে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের সংখ্যা ৪১টি। তাঁর সাফল্য ৭২ শতাংশ ম্যাচে। ১৯৯৭ থেকে ২০০৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন তিনি। ২০০১-এর মার্চে ইডেন টেস্টে হারের আগে পর্যন্ত টানা ১৬টি টেস্ট ম্যাচ জিতেছিল স্টিভের অস্ট্রেলিয়া। ইডেনে দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের অবিশ্বাস্য ব্যাটিং এবং হরভজন সিংহের অসাধারণ বোলিংয়ের সুবাদে ফলো-অন করেও জয় পায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত। সৌরভরাই সেই সিরিজ জেতেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget